বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নেপালের বিপক্ষে খেলবেন না হামজা
খেলা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরী নেপালের বিপক্ষে আসন্ন দুটি প্রীতি ম্যাচে খেলছেন না।

আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুতে নেপালের বিপক্ষে দুই ম্যাচ খেলবে বাংলাদেশ। স্বাগতিকরা দল ঘোষণা করলেও বাংলাদেশ এখনো চূড়ান্ত দল জানায়নি। তবে অনুশীলন ক্যাম্প শুরু হলেও অনেকটা খুঁড়িয়ে চলছিল। সোমবার বসুন্ধরা কিংসের ফুটবলাররা যোগ দেন দলে। কিন্তু হামজার খেলা নিয়ে যে অনিশ্চয়তা ছিল, সেটি শেষ পর্যন্ত সত্য হলো।

গত জুনে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলেছিলেন হামজা, এরপর সিঙ্গাপুরের বিপক্ষেও মাঠে নামেন তিনি। তবে নেপালের বিপক্ষে ম্যাচগুলোতে তাকে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে, কানাডাপ্রবাসী শমিত সোমও আগেই জানিয়ে দিয়েছেন যে তিনি এই সিরিজে থাকছেন না।

সোমবার অনুশীলনের সময় কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাকে হামজার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি কিছু না বলে বিষয়টি ম্যানেজমেন্টের দিকে ঠেলে দেন। তাতেই ইঙ্গিত মেলে যে, নেপালের বিপক্ষে হামজাকে পাচ্ছে না বাংলাদেশ।

উল্লেখ্য, দুটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ দল আগামী ৩ সেপ্টেম্বর কাঠমান্ডুর উদ্দেশ্যে ঢাকা ছাড়বে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  হামজা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close