বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মানুষ কেন পরচর্চা করতে ভালোবাসে?
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আমরা প্রায় সবাই, সচেতনভাবে বা অজান্তেই, কোনো না কোনো সময় পরচর্চায় জড়িয়ে পড়ি। কেউ বন্ধুর ব্যক্তিগত জীবন নিয়ে আলাপ করছে, কেউ আবার অফিসে সহকর্মীর গোপন গল্প শোনাচ্ছে। 

গবেষকরা বলছেন, পরচর্চা শুধু বিনোদনের উপায় নয়; এর পেছনে রয়েছে নানা মানসিক ও সামাজিক কারণ। এর পেছনের কারণগুলো হল:


১. অন্যের ব্যক্তিগত তথ্য বা অভিজ্ঞতা ভাগাভাগি করার মাধ্যমে মানুষ ঘনিষ্ঠতা অনুভব করে। এতে পারস্পরিক বন্ধন তৈরি হয় এবং এক ধরনের দলের সদস্য হওয়ার অনুভূতি জন্ম নেয়।


২. দৈনন্দিন জীবনের একঘেয়েমি কাটাতে পরচর্চা অনেকের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে। বিশেষ করে তারকা বা পরিচিত কারও জীবন নিয়ে গল্প শোনা মানুষের কাছে আনন্দের উৎস হয়ে দাঁড়ায়।


৩. অন্যের ব্যর্থতা বা দুর্ভাগ্যের গল্প শুনে মানুষ অনেক সময় নিজের জীবনের প্রতি নতুনভাবে আত্মবিশ্বাস ফিরে পায়। এতে ক্ষণিকের জন্য আত্মমর্যাদা বেড়ে যায়।

৪. গসিপ অনেক সময় তথ্য আদান-প্রদানের ভূমিকা রাখে। কারও চরিত্র বা আচরণ নিয়ে গল্প শুনে মানুষ বুঝতে পারে কোন আচরণ গ্রহণযোগ্য আর কোনটি নয়। এটি অনেক সময় সতর্কবার্তার মতোও কাজ করে।


গবেষকদের মতে, প্রাচীন যুগে সমাজে টিকে থাকতে হলে মানুষকে অন্যদের বিশ্বাসযোগ্যতা, চরিত্র বা সম্ভাব্য বিপদ সম্পর্কে সচেতন থাকতে হতো। পরচর্চা তখন ছিল বেঁচে থাকার কৌশল। সেই প্রবণতাই আজও মানুষের মধ্যে রয়ে গেছে।

তবে, সব পরচর্চা নেতিবাচক নয়। কখনো এটি সামাজিক বন্ধন দৃঢ় করে, সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করে। তবে যদি তা কারও মানহানি করে, মিথ্যা ছড়ায় বা অপবাদ দেয়— তখন সেটি নিঃসন্দেহে ক্ষতিকর।

গবেষণায় দেখা গেছে, গসিপের সময় মস্তিষ্ক থেকে অক্সিটোসিন নামের হরমোন নিঃসৃত হয়, যা ভালোবাসা ও সহানুভূতির সঙ্গে সম্পর্কিত। এই রাসায়নিক নিঃসরণ মানুষের মধ্যে আনন্দ ও তৃপ্তির অনুভূতি জাগায়।

বারবার গসিপ করলে তা মানসিক চাপ, উদ্বেগ এমনকি হতাশার কারণ হতে পারে। কারও সম্পর্কে নেতিবাচক আলোচনা টার্গেট ব্যক্তির আত্মসম্মান ও আত্মবিশ্বাসকেও নষ্ট করতে পারে।


পরচর্চাকে গঠনমূলক করার উপায়

১. অন্যের গোপনীয়তা রক্ষা করা

২. সহানুভূতিশীল হওয়া

৩. সম্মান বজায় রেখে মতামত দেওয়া

৪. ক্ষতির বদলে বোঝাপড়ার জন্য আলাপ করা


সূত্র: মিডিয়াম

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  পরচর্চা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close