বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিসিবি নির্বাচনে লড়বেন বর্তমান সভাপতি আমিনুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৫:২৬ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এর আগে তিনি নির্বাচনে অংশ না নেওয়ার ইঙ্গিত দিলেও এবার পরিচালক পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার  (১ সেপ্টেম্বর) সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বুলবুল বলেন, অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। তিনি জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজনই তাদের লক্ষ্য। 

তিনি বলেন, “এখানে সভাপতির পদে সরাসরি ভোট হয় না, পরিচালকদের ভোটের মাধ্যমেই সভাপতি নির্ধারিত হন। তাই আমি পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করব”।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, পরিচালক পদ তিনটি ক্যাটাগরিতে বিভক্ত। ঢাকাভিত্তিক ক্লাবের ৭৬ কাউন্সিলরের ভোটে ১২ জন পরিচালক নির্বাচিত হন। আঞ্চলিক ও জেলা প্রতিনিধিদের ভোটে আরও ১০ জন আসেন। বিশেষ কোটায় একজন এবং জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত করেন দু’জন পরিচালক।

সব মিলিয়ে ২৫ জন পরিচালক নির্বাচিত হওয়ার পর তাদের মধ্যকার ভোটেই বিসিবির পরবর্তী সভাপতি নির্ধারিত হয়।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  বিসিবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close