মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা সমাধানের প্রক্রিয়া চলমান : শিক্ষা উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৫:২৬ পিএম আপডেট: ০২.০৯.২০২৫ ৫:৩৩ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শিক্ষা উপদেষ্টা সি আর আবরার চৌধুরী জানিয়েছেন, দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলমান অস্থিরতা শিগগিরই সমাধান হয়ে যাবে।

আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, গত কয়েক দিনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কতগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এসব বিষয়ে আমরা মন্ত্রণালয় অবহিত রয়েছি। আর এজন্য অবশ্যই বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। সেটাতে আমরা যথেষ্ট রকমভাবে উদ্বিগ্ন। 

তিনি আরো বলেন, আমরা এটা মনে করি যে, কোনো সমস্যা আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান হওয়া সম্ভব। আমরা জানি সেই প্রক্রিয়া শুরু হয়েছে। সেটি সমাধানের দিকেই এগিয়ে যাচ্ছে ও দ্রুতই সমাধান হবে। আশা করি বিভিন্ন পার্টি একে অপরকে বুঝে সর্বজন গ্রাহ্য সিদ্ধান্তে আসতে পারবে। যত দ্রুত এটা হয় ততই মঙ্গলকর। এক্ষেত্রে মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যোগাযোগ রেখেছে। কোনো সাহায্য-সহযোগিতা প্রয়োজন হলে মন্ত্রণালয় থেকে তা দেওয়া হবে।

এসময়, সবার প্রতি ধৈর্য ও সহিষ্ণুতার সঙ্গে সমাধানের পথ খুঁজে বের করার দিকে এগিয়ে যেতে আহ্বান জানান তিনি।

এ ধরনের পরিস্থিতি কারো কাম্য নয় উল্লেখ করে তিনি বলেন, ছাত্র, শিক্ষক বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেউই তা চান না। আমাদের পক্ষ থেকে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট প্রশাসন ও স্থানীয়রা সহযোগিতা করছে। আমার বিশ্বাস, সমস্যার সমাধান খুব দ্রুতই হয়ে যাবে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  শিক্ষা উপদেষ্টা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close