বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বরগুনা-২; রাজনীতিতে নতুন হিসাব সরব বিএনপি-জামায়াত
মিরাজ খান, বরগুনা
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৩:০৩ পিএম আপডেট: ০৪.০৯.২০২৫ ২:০১ এএম

বঙ্গোপসাগরের কোলঘেঁষা বরগুনায় রাজনৈতিক চালচিত্রে বড় পরিবর্তন এসেছে। দীর্ঘদিন আওয়ামী লীগের নিয়ন্ত্রণে থাকা এ জেলায় চব্বিশে ছাত্র-জনতার গণআন্দোলনের পর শেখ হাসিনা ভারতে চলে গেলে আওয়ামী লীগ ও সহযোগী জাতীয় পার্টি মাঠে নেই। ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরব হয়ে উঠেছে বিএনপি-জামায়াত।

জেলার দুই আসনে ইতিমধ্যে জামায়াতে ইসলামী প্রার্থী ঘোষণা করেছে, বিএনপির সম্ভাব্য প্রার্থীরাও মাঠে নেমেছেন। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়ার সম্ভাবনা থাকায় বিরোধী দলগুলো ভোটারদের মন জয়ে সক্রিয় হয়েছে। তবে জাতীয় নাগরিক পার্টি, গণঅধিকার পরিষদসহ অন্যান্য দল এখনো প্রার্থী ঘোষণা করেনি; তারা সংগঠন গোছানো ও প্রার্থী বাছাইয়ে ব্যস্ত বলে জানানো হয়েছে।

জেলার পাথরঘাটা, বামনা ও বেতাগী উপজেলা নিয়ে বাংলাদেশ জাতীয় সংসদের ১১০, বরগুনা-০২ আসনটি গঠিত হয়েছে। ২০০৮ সালের আগে বেতাগী উপজেলাটি বরগুনা-০১ আসনের অন্তর্ভুক্ত ছিল এবং পাথরঘাটা ও বামনা উপজেলা নিয়ে বরগুনা-০২ আসনটি গঠিত ছিল । পরবর্তীতে সীমানা পুনঃনির্ধারণের পর বেতাগী উপজেলাকে বরগুনা-০২ আসনের সাথে সম্পৃক্ত করা হয়।

২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-০২ আসনে বিএনপি প্রার্থী আলহাজ্ব নূরুল ইসলাম মণি নির্বাচিত হয়েছেন। এর আগে ১৯৮৮ ও ১৯৯১ সালে তিনি স্বতন্ত্র এমপি নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে নবম, দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষের ভোটাধিকার হরণ করে এ আসনে আওয়ামী লীগের গোলাম সবুর টুলু, শওকত হাচানুর রহমান রিমন ও সুলতানা নাদিরা এমপি নির্বাচিত হন। তবে ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর পাল্টে গেছে এখানকার নির্বাচনী হিসাব নিকাশ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ আসনে  বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব নূরুল ইসলাম মণি। তিনি বলেন, এ আসন থেকে তিন বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বিগত ১৫ বছর তাকে এলাকায় আসতে দেয়নি। মামলা হামলা করে শেষ করে দিতে চেয়েছে। কিন্তু, শত বাঁধার পরেও দলের প্রশ্নে আপসহীন থেকেছেন। আশা করছি আগামী নির্বাচনে আসনটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ।

এ আসন থেকে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মনির। তিনি বলেন, এক এগারো থেকে আন্দোলন সংগ্রামের সাথে সক্রিয় ছিলাম। বিএনপি’র প্রত্যেকটা আন্দোলন কর্মসূচিতে সামনের সারিতে থেকে প্রতিবাদ করেছি। এই জনপদের ১৫০ মসজিদে অনুদান দিয়েছি। ১০০ পরিবারকে নলকূপ স্থাপনের ব্যবস্থা করেছি। একমাত্র আমিই এই আসনে দলীয় মনোনয়ন পাবার যোগ্য।

এই আসন থেকে মনোনয়ন প্রত্যাশী বরগুনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শামীম। তিনিও আসনের পাথরঘাটা - বামনা ও বেতাগী উপজেলার মানুষের সাথে দৌড়ঝাঁপ করেছেন। দলীয় মনোনয়ন পেলে তিনিও শতভাগ নিশ্চিত যে, বিপুল ভোট পেয়ে নির্বাচিত হবেন।

এই আসনে বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত কর্নেল হারুনুর রশিদ খান। ইতিমধ্যে তিনিও সাধারণ মানুষের সাথে মতবিনিময় সভা করেছেন।

আসনটিতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে শুরা সদস্য ডা. সুলতান আহমেদকে প্রার্থী করা হয়েছে। ইতোমধ্যে তিনি এলাকায় গণসংযোগ শুরু করেছেন। তিনি বলেন, বর্তমানে সারা দেশেই জামায়াতের অবস্থা আগের যেকোনও সময়ের চেয়ে ভালো। এ আসনেও এর ব্যতিক্রম নেই। ইতোমধ্যে তিনটি উপজেলায়ই সভা-সমাবেশ করেছি। এসময়ে মানুষের যথেষ্ট সমর্থন পেয়েছি। আশা করছি জনগণের এ ভালোবাসা আমাকে জয়ী হতে সাহায্য করবে।

এ আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মুফতি মিজানুর রহমান কাসেমী কে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছেন। ইতিমধ্যে তিনি আসনটির তিনটি উপজেলা সহ প্রত্যেকটা বাজারে গণসংযোগ করেছেন। তিনি বলেন, পাঁচ আগস্টের পর থেকে বিএনপির দখলবাজি ,চাঁদাবাজির কারণে মানুষ অতিষ্ঠ। দল আমাকে বরগুনা -২ আসনে মনোনীত প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছেন। এখানকার প্রত্যেক পাড়া মহল্লায় আমি গণসংযোগ করেছি। যেহেতু সকল ইসলামী দলগুলো একত্রে সমন্বিত ভোট হবে, সেক্ষেত্রে শতভাগ আশাবাদী। ইসলামিক দলের হয়ে আমি বিজয়ী হবো।

এ আসনেও জাতীয় নাগরিক পার্টি, গণঅধিকার পরিষদসহ অন্যান্য দলের তেমন কোন কার্যক্রম নেই বললেই চলে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়েও তাদের তেমন কোনও তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না।

এখানকার ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, আসন্ন নির্বাচনে সৎ, যোগ্য এবং এলাকার উন্নয়নের জন্য নিবেদিত প্রাণ প্রার্থীকেই তারা বেছে নেবেন। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে যার চিন্তায় ও মননে অপরিসীম দেশপ্রেম রয়েছে, ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি আধিপত্যবাদের বিরুদ্ধে যার পরিষ্কার অবস্থান থাকবে এমন প্রার্থীকে ভোট দিতে চান তারা।

নির্বাচন বিশেষজ্ঞরা মনে করেন, বিগত সরকারের আমলে ভোট শব্দটি মানুষ ভুলে গিয়েছিল। বিশেষ করে তরুণ প্রজন্ম বিগত তিনটি নির্বাচনে ভোট দিতে পারেনি। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে মানুষের ভোটদানের একটি সুযোগ সৃষ্টি হয়েছে। তবে কাংখিত সংস্কারবিহীন নির্বাচন ফলপ্রসূ হবে না।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বিএনপি-জামায়াত   রাজনীতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close