বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
প্রায় দেড় দশক পর পুনরায় তেল রপ্তানি শুরু করল সিরিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ২:২০ পিএম আপডেট: ০২.০৯.২০২৫ ২:২৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

২০১১ সালের পর ফের আন্তর্জাতিক বাজারে তেল রপ্তানি শুরু করলো সিরিয়া। দীর্ঘ ১৪ বছর পর সোমবার (১ সেপ্টেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলীয় তারতুস বন্দর থেকে ৬ লাখ ব্যারেল পরিমাণ অপরিশোধিত তেল রপ্তানি করা হয়। বার্তাসংস্থা রয়টার্সকে সিরিয়ান এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

বি সার্ভ এনার্জি নামে একটি গ্লোবাল ওয়েল ট্রেডিং ফার্মের কাছে এ তেল রপ্তানি করা হয়েছে। সিরিয়া ২০১০ সালের পর প্রতিদিন ৩ লাখ ৮০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করলেও, ২০১১ সালে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ এর বিরুদ্ধে শুরু হওয়া গৃহযুদ্ধ এবং পরবর্তী মার্কিন ও ইউরোপীয় নিষেধাজ্ঞার কারণে রপ্তানি বন্ধ হয়ে যায়।

তবে, যুক্তরাষ্ট্র সিরিয়ার ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করায়, দেশটি পুনরায় আন্তর্জাতিক তেল বাণিজ্যে যুক্ত হতে সক্ষম হয়েছে। সিরিয়ান তেলক্ষেত্রের বেশিরভাগই কুর্দি নিয়ন্ত্রিত উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত, যেখানে তেল উত্তোলনের কাজ চলছে।

আন্তর্জাতিক মহলে সিরিয়ার তেল রপ্তানির বিষয়টি এখনও বিতর্কিত হলেও এটি সিরিয়ার অর্থনৈতিক পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

স্বদেশ প্রতিদিন/শাহো

আরও সংবাদ   বিষয়:  তেল রপ্তানি   সিরিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close