বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শ্রমিকের রক্ত, রাজনৈতিক ‘মব’ আর রাষ্ট্রীয় পক্ষপাত, প্রশ্ন তুলছে জনগণ
জয়নাল আবেদীন শিশির
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ২:২৩ পিএম আপডেট: ০২.০৯.২০২৫ ২:২৯ PM

সাম্প্রতিক নীলফামারিতে সেনাবাহিনীর গুলিতে এক গার্মেন্টস শ্রমিকের নিহত হওয়ার ঘটনা আবারও প্রশ্ন তুলেছে- এই রাষ্ট্রের আইন, নিরাপত্তা ও ন্যায়বিচার কি সবার জন্য সমান?

একদিকে রাজধানীর রাজপথে প্রকাশ্যে বোমাবাজি, হকিস্টিক ও স্ট্যাম্প হাতে সশস্ত্র মিছিল করেছে দেশের ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ। সেই কর্মসূচিতে নিরাপত্তা বাহিনীর কোনো বাধা নেই, গ্রেপ্তারের তো প্রশ্নই ওঠে না। অথচ অন্যদিকে, বকেয়া বেতন আদায়ের দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলনে নামা শ্রমিকের জন্য ব্যবহৃত হলো সরাসরি গুলি। প্রাণ হারাতে হলো একজন গরিব শ্রমিককে।

শুধু তাই নয়, সাধারণ শ্রমিকদের বেতনভাতা আদায়ের আন্দোলনকে ‘মব’ আখ্যা দিয়ে একে দমন করার চেষ্টাও দেখা গেছে। একইভাবে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিবাদ বা সার্বভৌমত্ব রক্ষার দাবিকেও ‘মব’ হিসেবে চিত্রিত করা হচ্ছে। গণঅভ্যুত্থানের প্রবক্তা নুরুল হক নুরের ওপর হামলা তারই একটি দৃষ্টান্ত।

প্রশ্ন হলো, যখন সশস্ত্র রাজনীতির মিছিল হয়, বোমা ফাটানো হয়, সন্ত্রাসী কার্যক্রম চলে- তখন যদি নিরাপত্তা বাহিনী চুপ থাকে, আর বিপরীতে শ্রমিকদের শান্তিপূর্ণ দাবি মেনে নিতে গুলি করা হয়-তবে তা কি পক্ষপাত নয়? শুধু পক্ষপাত নয়, বরং এটি কি রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার দায় থেকেও সরে আসা নয়?

রাষ্ট্র যদি রাজনৈতিক স্বার্থে একপক্ষকে বরকত দেয় আর অন্যপক্ষের প্রতি কঠোর হয়, তবে তা কেবল আইনশৃঙ্খলা রক্ষার নামে বৈষম্য নয়- এটি গরিব, শ্রমিক ও সাধারণ মানুষের সঙ্গে একটি অন্যায় আচরণ।

এমন পরিস্থিতিতে জনতার দায়িত্ব শুধু নিরব দর্শক হওয়া নয়। প্রশ্ন তুলতে হবে, কথা বলতে হবে- কারণ রাষ্ট্রের মালিক জনগণ, এবং সেই জনগণের রক্ত ঝরার দায় এড়াতে পারে না কেউই।

লেখক : সাংবাদিক, যুগ্ম সদস্য সচিব-এনসিপি

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  শ্রমিকের রক্ত   রাজনৈতিক মব   রাষ্ট্রীয় পক্ষপাত     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close