বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প: এখনও চাপা পড়ে আছে অন্তত ৩০০ মরদেহ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২০ AM

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৮১২ জনে পৌঁছেছে। আহত হয়েছেন তিন হাজারেরও বেশি মানুষ। এখনও ধ্বংসস্তূপের নিচে ৩০০ থেকে ৩৫০টি মরদেহ চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। দুর্গম এলাকা ও পর্যাপ্ত সরঞ্জামের অভাবে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা চেয়েছে তালেবান সরকার।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পূর্ব আফগানিস্তানের তিনটি প্রদেশে মোবাইল যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে অনেক জায়গায়। পরিস্থিতি সামাল দিতে তালেবান সরকারের সামরিক বাহিনী মাঠে কাজ করছে। দুর্গতদের দ্রুত সহায়তা দিতে এখন পর্যন্ত ৪০টিরও বেশি ফ্লাইট পরিচালনা করা হয়েছে, এবং আহতদের রাজধানী কাবুলে নেয়া হচ্ছে চিকিৎসার জন্য।

রোববার, স্থানীয় সময় রাকে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে পূর্ব আফগানিস্তানের তিন প্রদেশে। প্রাণ যায় কমপক্ষে ৮১২ জনের। আহতের সংখ্যা ছাড়ায় তিন হাজার। শকওয়েভ অনুভূত হয় পাকিস্তানেও। এর আগে গেল ৪৮ ঘণ্টা ধরে লাগাতার বৃষ্টিপাতে বিপর্যস্ত ছিল এলাকাগুলো। বেশিরভাগ বাড়িঘর কাদামাটির তৈরি হওয়ায় ক্ষয়ক্ষতির সম্ভাবনা বেশি বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে আফগানিস্তানের রাজধানী কাবুলে বেশ কয়েক সেকেন্ড কম্পন টের পাওয়া যায়। প্রায় ৪০০ কিলোমিটার দূরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও কম্পন অনুভূত হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  আফগানিস্তান   ভূমিকম্প   পাকিস্তান   কাবুল   কুনার প্রদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close