প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩৪ AM আপডেট: ০২.০৯.২০২৫ ১০:৪৩ এএম

টাঙ্গাইলের জনপ্রিয় স্থানীয় পত্রিকা দৈনিক মজলুমের কণ্ঠ ৩১ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে গতকাল বিকেলে দিনব্যাপী আয়োজন করা হয় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান।
বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাব থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলী ইমাম তপন, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি খান মোহাম্মদ খালেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা প্রমুখ।
এ সময় বক্তাগণ দৈনিক মজলুমের কণ্ঠ পত্রিকার দীর্ঘ পথচলার ভূয়সী প্রশংসা করেন ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, টাঙ্গাইলস্থ বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এমএম