বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দেশী-বিদেশী ষড়যন্ত্রে বাংলাদেশের রাজনৈতিক আকাশে মেঘ ধরেছে: শাহজাহান
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ২:৫৩ AM
আলহাজ মো. শাহজাহান

আলহাজ মো. শাহজাহান

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ মো. শাহজাহান বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক আকাশ এতটা পরিষ্কার নয়। বিভিন্নভাবে দেশী-বিদেশী ষড়যন্ত্রের কারণে রাজনৈতিক আকাশেও মেঘ ধরেছে। নির্বাচন নিয়ে কথা উঠেছে। বাংলাদেশের জনগণ যেহেতু বিএনপির সাথে আছে, শুধু বিএনপি নয়, জনগণ আগামী দিনে নির্বাচনের ব্যবস্থা করে নেবে।

গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে নোয়াখালী প্রেসক্লাব সড়কে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপি এই কর্মসূচির আয়োজন করে।

এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, রাজনৈতিক শিক্ষা নিতে পারি, তাহলে ওই রাজনৈতিক আকাশের মেঘ কোনো কাজে আসবে না। আকাশের মেঘ আকাশেই উড়ে চলে যাবে। রাজনৈতিকভাবে সকল কিছু হবে। এমপি-মন্ত্রী বিএনপির কর্মীদের কাছে বড় নয়। তাদের কাছে বড় হলো জিয়াউর রহমানের আদর্শ।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তিনি এ দল করেছেন একদলীয় শাসনব্যবস্থা বাকশালের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ। বাংলাদেশের ভূখণ্ডে কোনো আধিপত্যশীল শক্তি যেন হস্তক্ষেপ করতে না পারে, দেশকে উন্নয়নের পথে নেওয়ার জন্য। আর ছাত্রদল করেছেন ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির জন্য।

শাহজাহান বলেন, আমাদের বর্তমান নেতা তারেক রহমান। তিনি অনেক কষ্ট স্বীকার করেছেন, এমনকি শারীরিক নির্যাতনের শিকার হয়ে চিকিৎসার জন্য বিদেশে গিয়ে এখনো ফিরতে পারেননি। তারেক রহমানকে দেশে ফেরাতে হলে নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ হতে হবে। তারেক রহমানের কাছে আমাদের এমন বার্তা দিতে হবে—বাংলাদেশে এমন কোনো শক্তি নেই যারা জিয়ার আদর্শ ও তারেক রহমানের ভবিষ্যৎ পরিকল্পনাকে ধ্বংস করতে পারে।

জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. হারুনুর রশীদ আজাদের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, বিএনপির চট্টগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ হারুন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ বি এম জাকারিয়া, গোলাম হায়দার বিএসসি, ফোরকান ই আলম, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান, জেলা বিএনপির সদস্য ও বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস প্রমুখ।

এ সময় নোয়াখালী জেলা বিএনপির সদস্য এডভোকেট রবিউল হাসান পলাশ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল উপস্থিত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close