প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ১:০৪ AM

সংগৃহীত ছবি
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় করা মিথ্যা মামলার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের দায় হতে অব্যাহতি দেবে সরকার। ইতিমধ্যে ৩৫ জনের অব্যাহতির জন্য অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন আদালতে পাঠানো হয়েছে বলে জানান সরকারের প্রেস সচিব শফিকুল আলম।
গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
তিনি জানান, সিআরপিসি ১৭৩-এ অনুযায়ী সার্বমোট ৩৫ জনের অব্যাহতির জন্য তদন্ত প্রতিবেদন আদালতে প্রেরণ করা হয়েছে। এই ৩৫ জনের মধ্যে ঢাকা জেলার ৪ জন, আরএমপির ৮ জন, ডিএমপির ৪ জন, গাজীপুর জেলার ১ জন, কুড়িগ্রাম জেলার ১৮ জন আসামি রয়েছেন।
তিনি আরো জানান, এই প্রক্রিয়া আরো ১১৬টি অভিযোগ প্রক্রিয়াধীন। এর মধ্যে ডিএমপিতে ১০৩ জন ও গাজীপুরে ১ জন, ঠাকুরগাঁওয়ে ৩ জন এবং ঢাকা জেলায় ৯ জনের বিষয়ে রিপোর্ট দাখিলের কার্যক্রম প্রক্রিয়াধীন।