সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারো নেই: খোকন
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২৯ পিএম আপডেট: ০১.০৯.২০২৫ ১১:৫২ PM
ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারো নেই: বিএনপির যুগ্ম মহাসচিব

ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারো নেই: বিএনপির যুগ্ম মহাসচিব

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, নির্বাচন কমিশন আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের যে ঘোষণা দিয়েছে সেই নির্বাচন সঠিক সময়েই হবে। আল্লাহ ছাড়া আর কারো ক্ষমতা নেই সেই নির্বাচন ঠেকানোর। কোনো ষড়যন্ত্র ও চক্রান্ত করে নির্বাচন বানচাল করা যাবে না। 

আজ সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব বলেন।

তিনি বলেন, জামায়াত, এনসিপি ও চরমোনাই নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা পিআর, সংস্কার, জুলাই সনদ এবং গণপরিষদের কথা বলে নির্বাচন পেছাতে চাচ্ছে। কিন্তু তাতে কোনো লাভ হবে না। নির্বাচনের জন্য দু-একটি দল ছাড়া জনগণ, সরকার, নির্বাচন কমিশন এবং দেশের সকল রাজনৈতিক দল প্রস্তুত। 

এ নির্বাচনের মধ্য দিয়ে এ দেশের জনগণ তাদের পছন্দের সরকারকে নির্বাচিত করবে উল্লেখ করে তিনি বলেন, সেই নির্বাচিত সরকার হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এদেশের মানুষের ভালবাসা নিয়েই আগামী দিনে ধানের শীষ বিজয়ী হবে। 

এ সময় আরো বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, সিনিয়র সহ সভাপতি সাবেক এমপি সরদার শাখাওয়াত হোসেন বকুল, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জয়নুল আবেদীন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ফেরদৌস আহমেদ খোকন, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, এ্যাড. আব্দুল বাছেদ ভূইয়া, এম এ জলিল, হারুন অর রশিদ, গোলাম কবির কামাল ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎ।

সভা শেষে কয়েক হাজার দলীয় নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের শিক্ষাচত্বরে এসে শেষ হয়।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close