সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পোল্যান্ডে ছয়জনকে হত্যার সন্দেহভাজনের মৃত্যু      ● বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না: হুমায়ুন কবির      ● শেখ হাসিনাকে ‘খাঁচায়’ আসার আমন্ত্রণ আসিফের      ● আইনজীবী প্রতিষ্ঠানের ই-মেইলে পাসপোর্ট চেয়েছেন শেখ হাসিনা      ● শেখ হাসিনার পাসপোর্ট চেয়ে আবেদনের সত্যতা খতিয়ে দেখছে সরকার      ● শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      ● জামালপুরে তরুণীকে ধর্ষণ: যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা      ● রৌমারী স্থলবন্দরে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, বিপাকে শ্রমিক-ব্যবসায়ীরা      ● ঝালকাঠিতে ছাত্রলীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার ৭      ● সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা       ● পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা       ● শেখ হাসিনাকে ফেরত এনে গুম-খুনের হিসাব নেওয়া হবে: মাহবুবের রহমান শামীম      
৩ বছর বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে টমেটো আমদানি
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১৬ পিএম আপডেট: ০১.০৯.২০২৫ ১১:৩২ PM
৩ বছর বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে টমেটো আমদানি

৩ বছর বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে টমেটো আমদানি

টানা ৩ বছর বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে টমেটো আমদানি শুরু হয়েছে। চট্টগ্রামের বড় বাজার নামক একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের নাসিক রাজ্য থেকে এসব টমেটো আমদানি করছে।

আজ সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে ভারত থেকে টমেটো বোঝাই একটি ট্রাক হিলি বন্দরে প্রবেশের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। প্রথম দিন ২৮ টন টমেটো আমদানি হয়েছে। প্রতি কেজি টমেটো শুল্কসহ আমদানি খরচ গুনতে হচ্ছে ৬১ টাকা।

আমদানিকারক এনামুল হক বলেন, দেশের বাজারে চাহিদা থাকায় ভারতের নাসিক রাজ্য থেকে এসব টমেটো আমদানি করা হচ্ছে। বন্দরে প্রতিকেজি টমেটো ১০০ থেকে ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চাহিদা থাকলে আরো বেশি পরিমাণ আমদানি করা হবে।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নাজমুল হোসেন বলেন, আজ হিলি স্থলবন্দর দিয়ে এক ট্রাকে ২৮ টন টমেটো আমদানি হয়েছে। আমদানিকৃত এসব টমেটো ৫০০ ডলারে শুল্কায়ণ করা হচ্ছে। যেহেতু টমেটো কাঁচাপণ্য তাই দ্রুত ছাড়করণে আমদানিকারককে সবধরনের সহযোগিতা করা হচ্ছে।

সূত্র থেকে প্রাপ্ত তথ্যমতে, ২০২২ সালের ৬ই আগস্ট সবশেষ এই বন্দর দিয়ে টমেটো আমদানি হয়েছিল।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  হিলি স্থলবন্দর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close