প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৬ পিএম আপডেট: ০১.০৯.২০২৫ ১১:৪১ PM

কক্সবাজার জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
কক্সবাজার জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ শুরু হয়েছে। কক্সবাজার সদর উদ্বোধনী দিনে কক্সবাজার সদর উপজেলা দল (১-০) গোলে পেকুয়া উপজেলা দলকে হারিয়েছে।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নিজাম উদ্দিন আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব, জেলা ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন, সদস্য মো. সরওয়ার রোমন, মাসুদ আলম, এম. আর মাহবুব, ওমর শরীফ শিবলী, সালাহ উদ্দিন, রিদুয়ানুল হক ও মোহাম্মদ হোসাইন প্রমুখ।
উল্লেখ্য, জেলার উপজেলা দল গুলোকে নিয়ে উক্ত টুর্নামেন্টের আয়োজন যার ভেন্যু বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে করা হয়।