বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
বুমবক্স কমিউনিকেশনের উদ্যোগে এনআরবি সিলেট ওমেন্স অন্টারপ্রেনারস সামিট-২০২৫ অনুষ্ঠিত
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪৩ পিএম আপডেট: ২২.০৯.২০২৫ ৫:০৮ PM
এনআরবি সিলেট ওমেন্স অন্টারপ্রেনারস সামিট-২০২৫

এনআরবি সিলেট ওমেন্স অন্টারপ্রেনারস সামিট-২০২৫

বুমবক্স কমিউনিকেশনের উদ্যোগে এনআরবি সিলেট ওমেন্স অন্টারপ্রেনারস সামিট-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এদিন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, “নারীরা এখন আর পিছিয়ে নেই। তাদের প্রতিভা, মেধা ও সাহসিকতা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সিলেটের নারী উদ্যোক্তারা যেভাবে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে আসছেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। তাদের প্রতিটি সাফল্য শুধু পরিবার নয়, পুরো সিলেটের গৌরব।”

আজ সোমবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী বুম বক্স কমিউনিকেশন্সের আয়োজনে সিলেট নারী উদ্যোক্তা সম্মেলন-২০২৫ ও ‘অপরাজিতা অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে সিলেটের ১২জন নারী উদ্যোক্তাকে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় অপরাজিতা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আজকের এই সম্মাননা শুধুমাত্র একটি পুরস্কার নয়, এটি নারী উদ্যোক্তাদের আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেবে। নারী শক্তি আজ দেশ গড়ার বড় হাতিয়ার। তাদের এগিয়ে দিতে সরকারি-বেসরকারি সহযোগিতা আরো বাড়াতে হবে। বিশেষ করে সহজলভ্য ঋণ, প্রশিক্ষণ এবং বাজারজাতকরণের সুযোগ তৈরি করতে পারলে নারীরা অর্থনীতির মূল স্রোতে আরও শক্তভাবে দাঁড়াতে পারবেন।”

দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে ছিল বিভিন্ন সেশন, যেখানে আলোচিত হয় নারী উদ্যোক্তাদের সহজলভ্য ঋণ, ব্যবসা পরিচালনার চ্যালেঞ্জ, ডিজিটাল মার্কেটিংয়ের সুযোগ এবং নারী নেতৃত্বের বিকাশ। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, “সিলেটসহ গোটা দেশে নারী উদ্যোক্তাদের জন্য ব্যাংকিং সুবিধা সহজ করতে হবে এবং তরুণ প্রজন্মের মেয়েদের ব্যবসায়িক উদ্যোগে উৎসাহিত করতে হবে।”

বুম বক্স কমিউনিকেশন্স এর ফাউন্ডার এবং ব্যবস্থাপনা পরিচালক এম জি রব্বানীর সভাপতিত্বে ও নাহিদা খান সুমির পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর খালেদ আহমদ, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও প্রোগ্রাম ডিরেক্টর মো. নজরুল ইসলাম, ঢাকা এক্সচেঞ্জ অ্যালামনাই সাইদা জামিলা বকুল জুঁথি, এনআরবি ব্যাংক পিএলসি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আলী আকবর ফারাজী, সিলেট ইন্সপেক্টিং রেঞ্জ-১ অতিরিক্ত কর কমিশনার মো. আনোয়ার সাদাত।

বুম বক্স কমিউনিকেশনের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিইও সৈয়দা শারমিন ফাতেমা, ইফফাত আরা খান, মিলাদ রহমান, ড. মিহির কান্তি চৌধুরী, মাজহারুল ইসলাম জয়নাল, পিংকী রোজারিও রোজ, শামছুন্নাহার সুমা প্রমুখ।

বুম বক্স কমিউনিকেশন্সের উদ্যোগে এনআরবি সিলেট উইমেন্স ইন্টারপ্রেনারশিপ সামিট -২০২৫ ও ‘অপরাজিতা’ অনুষ্ঠানে এ্যাওয়ার্ড পেয়েছেন, ব্লুভাড বার্ড স্কুল এন্ড কলেজ সাবেক প্রিন্সিপাল রাবেয়া খান আহমেদ, উদ্যোক্তা শামা হক চৌধুরী, সোশ্যাল ওয়ার্কার উদ্যোক্তা ফারমিস আক্তার, তাঁত শিল্পে রাধাবতী দেবী, উদ্যোক্তা মনোজাহা পলী ইসলাম সাংবাদিকতা জিটিভি সিলেট প্রতিনিধি বিলকিস আক্তার সুমি, উদ্যোক্তা ফেরদৌসি মোহিউদ্দিন, ব্যবসায়ী সোশ্যাল ওয়ার্কার শেলিনা আক্তার চৌধুরী, উদ্যোক্তা তাহিয়া তালবিয়া মিম, বেঙ্কার তৌহিদা টাম্মি, নিত্য শিল্পী শান্তনা দেবী, কনটেন্ট ক্রিয়েটর বর্ণালী দাস তৃষা। অনুষ্ঠানে প্রায় ৫০০ শতাধিক নারীরা উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  বুমবক্স কমিউনিকেশন   এনআরবি   সিলেট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close