বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মানিকগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালী ও সমাবেশ
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪৫ পিএম আপডেট: ০২.০৯.২০২৫ ৯:৪৪ এএম

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ২০ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে শহরের বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র‍্যালীটি শুরু হয়ে শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে শহরের যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা। বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজাদ হোসেন খান, আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা জজ কোর্টের পিপি আ. ফ. ম. নুরতাজ আলম বাহার, সত্যেন কান্ত পণ্ডিত ভজন, গোলাম আবেদীন কায়সার, রফিক উদ্দিন ভূঁইয়া হাবু, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ জাদু, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য মাজহারুল ইসলাম খান পায়েল, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে বিএনপি আজও রাজপথে সংগ্রাম করছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ সমাবেশ প্রমাণ করেছে মানিকগঞ্জে বিএনপির প্রতি মানুষের আস্থা এখনও অটুট। তারা আরও বলেন, বিপুল জনসমাগম দলীয় ঐক্যের শক্তিশালী বার্তা বহন করছে।

এদিকে যান চলাচল বিঘ্নিত হওয়ায় জেলা বিএনপির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close