প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০২ পিএম আপডেট: ০১.০৯.২০২৫ ৯:০৮ PM

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুরের শিবচরে বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) পৌর পোস্ট অফিস এলাকায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন এবং জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও বিএনপি নেতা আবুল কালাম মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান খান, সাবেক সাধারণ সম্পাদক ইমতিয়ার চৌধুরী, শিবচর উপজেলা কৃষক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম টিপু শেখ, সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি মো. শহীদ হোসেন খান, সাবেক পৌর আহ্বায়ক হাসান আব্দুল্লাহ, তাঁতীদল জেলা সদস্য সচিব মো. শাহ আলম মাতুব্বর, সাবেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহীদ মাতব্বর, যুবদল নেতা সোহাগ ব্যাপারী, জাহিদ মল্লিক, ছাত্রদল নেতা রাহাত মল্লিকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নেতারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাঁর ঘোষিত ১৯ দফা বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
প্রধান অতিথি আবুল কালাম মল্লিক তাঁর বক্তব্যে ১৯৭৮ সালের প্রতিষ্ঠাকালীন সময়ের স্মৃতিচারণ করে বলেন, “আমাদের অঙ্গীকার হলো ন্যায়ের পথে থাকা ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা।”
পাশাপাশি তিনি মাদকবিরোধী কঠোর অবস্থানেরও ঘোষণা দেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ