শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
'বাংলাদেশের মানুষ রক্ত দিতে জানে, চক্রান্তে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না'
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৪০ পিএম আপডেট: ০১.০৯.২০২৫ ৬:১০ PM

হবিগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রচণ্ড রৌদ্রের মধ্যে বিশাল বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে শহরের শায়েস্তানগরস্থ কেন্দ্রীয় ঈদগা থেকে র‌্যালী শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা তিনবার নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জি কে গউছ। 

তিনি বলেন, 'বিএনপিকে ধ্বংস করার জন্য প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শহীদ করা হয়েছিল। শেখ হাসিনা রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় দণ্ড দিয়ে কারাবন্দি করেছিলেন। দেশনায়ক তারেক রহমানকেও মিথ্যা মামলায় দণ্ড দিয়ে বিএনপির রাজনীতিতে ধ্বংসের চেষ্টা করা হয়েছিল। কিন্তু কোনো ষড়যন্ত্র বিএনপিকে ধ্বংস করতে পারেনি। বিএনপি আরও সুসংগঠিত হয়েছে।'

জি কে গউছ আরও বলেন, 'দীর্ঘ ১৭ বছর পর আমরা মুক্ত পরিবেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছি। তবে সতর্ক থাকতে হবে। নতুনভাবে বিএনপিকে কেন্দ্র করে চক্রান্ত ও ষড়যন্ত্র শুরু হয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষ রক্ত দিতে জানে, চক্রান্ত ও ষড়যন্ত্র দিয়ে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না।'

র‌্যালী ও সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. সাখাওয়াত হাসান জীবন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান চৌধুরী, হাজী নুরুল ইসলাম, এম ইসলাম তরফদার তনু, হাজী এনামুল হক এবং বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক প্রমুখ। 

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close