বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নেপালে একদিনে রপ্তানি ৫৯০ মেট্রিক টন পাট ও ৮৪ মেট্রিক টন আলু
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৪৩ পিএম

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে একদিনে রেকর্ড পরিমাণ পণ্য নেপালে রপ্তানি হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে বন্দর কর্তৃপক্ষ জানায়, গত রবিবার (৩১ আগস্ট) বন্দরটি দিয়ে ৫৯০ মেট্রিক টন পাট এবং ৮৪ মেট্রিক টন আলু নেপালে রপ্তানি করা হয়েছে।

এটা বাংলাবান্ধা স্থলবন্দরের জন্য একটি নতুন অর্জন, যা দেশের কৃষি খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টিন পরিদর্শক উজ্জল হোসেন জানান, নেপালে পাট রপ্তানি করেছে একাধিক প্রতিষ্ঠান, যার মধ্যে রয়েছে- মেসার্স আব্দুল করিম এন্টারপ্রাইজ, মেসার্স রাসেল এন্টারপ্রাইজ, মেসার্স তাসফিয়া জুট ট্রেডিং, মেসার্স বালাজি এন্টারপ্রাইজ, মেসার্স সুবল কুমার সরকার, আসিবা জুট ইন্টারন্যাশনাল, মেসার্স ম্যাক্সি জুট এবং বগুড়া জুট মিল লিমিটেড।

এ পর্যন্ত নেপালে রপ্তানি করা হয়েছে মোট ১৮ হাজার ৬৪৩ মেট্রিক টন পাট এবং ২৪ হাজার ৮৪৩ মেট্রিক টন আলু।

বাংলাবান্ধা স্থলবন্দর বাংলাদেশের একমাত্র চারদেশীয় স্থলবন্দর, যা বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটান এর সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও ইমিগ্রেশন সম্পর্ক স্থাপন করেছে। এবং এই বন্দর দিয়ে দেশের শতকরা ৯৫% পাথর আমদানি হলেও, নিয়মিত রপ্তানি হচ্ছে পাট ও আলু, যা দেশের কৃষি বাণিজ্যে এক নতুন দিগন্ত উন্মোচন করছে।

বন্দরটির ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, ‘বাংলাবান্ধা স্থলবন্দর চতুর্দেশীয় বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আমরা প্রতিদিনই রপ্তানি কার্যক্রম তদারকি করছি যাতে ব্যবসায়ীরা নির্বিঘ্নে তাদের কার্যক্রম চালাতে পারেন।’

কৃষিপণ্যের রপ্তানির গুণগত মান নিশ্চিত করতে বন্দর কর্তৃপক্ষ প্রতিটি চালান পরীক্ষা করছে। উজ্জল হোসেন আরও জানান, নিরাপদ ও সুস্থ পণ্য সরবরাহ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  নেপাল   বাংলাবান্দা   রপ্তানি   বৈদেশিক সম্পর্ক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close