প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২৫ AM

জামালপুরের মেলান্দহ উপজেলায় সরকারি খাদ্য অধিদপ্তরের ৮০ বস্তা চালসহ দুই কালোবাজারিকে আটক করেছে পুলিশ।
রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ফুলকোঁচা ইউনিয়নের আব্দুল মান্নানের বাড়িতে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়।
আটকরা হলেন- ওই এলাকার মৃত আফছার আলীর ছেলে মকবুল হোসেন মুকুল (৫৫) ও আফজাল হোসেনের ছেলে সুজন মিয়া।
স্থানীয়দের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে গোপনে সরকারি চাল কিনে মজুত করে আসছিলেন। পরবর্তীতে ওই চাল সরকারি বস্তা থেকে পরিবর্তন করে সাদা বস্তায় ভরে বিভিন্ন স্থানে বিক্রি করতেন। এ ঘটনায় পুলিশ দুটি ঘর থেকে ৮০ বস্তা চাল জব্দ করে।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সরকারি চালসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত চাল থানার হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’
স্বদেশ প্রতিদিন/এমএম