বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাকৃবির শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১১ AM আপডেট: ০১.০৯.২০২৫ ১:৫৯ PM

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আবাসিক হল ত্যাগের নির্দেশনা প্রত্যাখ্যান করেছেন। সোমবার সকাল থেকেই শিক্ষার্থীরা হলে অবস্থান অব্যাহত রাখার ঘোষণা দেন এবং আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।

আজ (১ সেপ্টেম্বর) সকাল ৮টার পর শিক্ষার্থীরা প্রত্যেকটি হল থেকে বের হয়ে কে আর মার্কেটে জড়ো হন। সেখানে তারা জানান, যেকোনো পরিস্থিতিতে তারা হলে থাকবেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। নারী শিক্ষার্থীদেরও হলে থেকে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

পশুপালন অনুষদের শিক্ষার্থী হিমেল বলেন, ‘আজ সকাল ৮টার পর প্রত্যেক হল থেকে শিক্ষার্থীরা কে আর মার্কেটে জড়ো হবেন এবং সেখান থেকে পরবর্তী কর্মসূচি শুরু হবে। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কঠোর থেকে কঠোরতর অবস্থান নেওয়া হবে। আজ পুরো বাকৃবিতে ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি চলবে। কোনো ফ্যাকাল্টিতে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হবে না। সব কার্যক্রম বর্জন করা হলো।’

শিক্ষার্থীরা আরও জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে হল বন্ধের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তারা তা মানেন না। একইসঙ্গে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবি করেন।

এর আগে, রোববার বেলা ১১টায় একাডেমিক কাউন্সিলের বৈঠক শেষে রাত সাড়ে ৯টায় জরুরি সিন্ডিকেট সভায় বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার সকাল ৯টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বাকৃবি   শিক্ষার্থীর ওপর হামলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close