মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
খুলনার রূপসা সেতুর নিচ থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ২:৪২ AM আপডেট: ০১.০৯.২০২৫ ৩:০১ এএম

খুলনার রূপসা সেতুর নিচ থেকে সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে রূপসা সেতুর ২ নম্বর পিলারের বেজমেন্ট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

র‌্যাব-৬ এর উপ-অধিনায়ক মেজর মারুফ মরদেহের পরিচয় নিশ্চিত করেছেন। বুলু স্থানীয়ভাবে একজন সাংবাদিক হিসেবে পরিচিত ছিলেন।

নগরীর লবণচরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রহিম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং তাৎক্ষণিকভাবে নৌপুলিশকে অবহিত করেন, কারণ মরদেহটি নদীর পানিতে ছিল।

নৌপুলিশ রূপসা ফাঁড়ির এসআই বেল্লাহ হোসেন বলেন, “উদ্ধারের সময় নিহতের পরনে ছিল নীল গ্যাবাডিন প্যান্ট ও আকাশি রঙের টিশার্ট। তার ডান হাত ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন ছিল।”

মৃত্যুর সঠিক কারণ জানতে পিবিআই ও সিআইডির একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে।

এছাড়াও খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  খুলনার   রূপসা   সেতু   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close