সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      ● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      ● পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান      ● অভাবের সংসার থেকে বিশ্বক্রিকেটের মঞ্চে: নাটোরের গর্ব তাইজুলের জয়যাত্রা      ● জুলাই গণ-অভ্যুত্থানেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার      ● দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি      ● নান্দাইলে নতুন ইউএনও হিসেবে ফয়সাল আহমেদের যোগদান      ● আখাউড়ার ৫৪ বিদ্যালয়ে ইংরেজি শেখার ‘ব্লুমিং ক্লাসরুমের' উপকরণ বিতরণ      ● সিলেটে প্রায় ১০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ      ● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      ● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮৪      
চবি ও বাকৃবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ
জবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ২:০৮ AM আপডেট: ০১.০৯.২০২৫ ২:১৪ এএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও বাংলাদেশ কৃষি  বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি।

বিক্ষোভে নেতারা বলেন, শিক্ষার্থীদের ওপর হামলা গণআন্দোলন দুর্বল করার ষড়যন্ত্রের অংশ। তাঁরা অভিযোগ করেন, ফ্যাসিস্ট শক্তি দেশজুড়ে সক্রিয় হয়ে উঠতে চাইছে। যেকোনো স্থানে এ ধরনের কর্মকাণ্ড হলে ছাত্রদল প্রতিরোধ গড়ে তুলবে।

বিক্ষোভ মিছিলে শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা মাথাচাড়া দিয়ে উঠছে। তাঁদের হুঁশিয়ার করে তিনি বলেন, ফ্যাসিস্টদের যে কোনো পদচারণা প্রতিহত করা হবে। 

তিনি আরো বলেন, যারা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায় তাদের দ্রুত গ্রেফতার করে ভিতরে আওতায় আনতে হবে। 

আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা চলছে। শিক্ষার্থীদের ওপর হামলাও সেই চক্রান্তের অংশ। তবে এসব ঠেকাতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই দেশকে সঠিক পথে পরিচালনা করা সম্ভব। আমরা আশঙ্কা করছি যেভাবে এখন সাধারণ শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসীরা  হামলা চালাচ্ছে যে যেকোনো মুহূর্তে দেশের মধ্যে একটা বড় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে আওয়ামী লীগের দোসররা।”  

বিক্ষোভে ও বক্তব্য প্রদান করেন শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান, রবিউল আউয়াল রফিকুল ইসলাম, জাহিদুল ইসলাম, মিয়া রাসেল, তুহিন, রাহাত সজল মিয়া সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  চবি   বাকৃবি   শিক্ষার্থী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close