বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চবিতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে কুবিতে বিক্ষোভ
কুবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১০:৫৪ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের ধারাবাহিক হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।

রোববার (৩১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন
“ধিক্কার ধিক্কার, ইন্টেরিম ধিক্কার; চবিতে হামলা কেন, ইন্টেরিম জবাব দে; সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও।”

সমাবেশে ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাঈম ভূইয়া বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল রাতে হামলা হয়েছে। আমরা প্রশ্ন করি—সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, পুলিশও আছে। এত বাহিনী থাকার পরও সন্ত্রাসীরা কিভাবে হামলা চালায়? জলপাই রঙের পোশাক পরে সেনারা টহল দেয়, অথচ শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে পারে না। নূর ভাইয়ের ওপর হামলা ঠেকাতে পারেনি, আবার আজও শিক্ষার্থীদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে।”

উল্লেখ্য, শনিবার (৩০ আগস্ট) মধ্যরাতে স্থানীয়দের হামলার শিকার হন চবির কয়েকজন শিক্ষার্থী। এর জেরে রবিবার সকাল থেকে দফায় দফায় সংঘর্ষ ছড়িয়ে পড়লে অন্তত ৭০ জন শিক্ষার্থী ও শিক্ষক আহত হন।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  চবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close