সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
৫ আগস্টের পরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মবের আস্তানায় পরিণত হয়েছে: গণেশ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৮:৪৪ পিএম আপডেট: ০১.০৯.২০২৫ ১২:২০ এএম

৫ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো মবের আস্তানায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। 

তিনি বলেন, যদি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মব কালচার না চলতো, তাহলে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নারী শিক্ষার্থীর লাঞ্চিত হওয়া লাগতো না।

রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় চবিতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাবি ছাত্রদল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। 

এর আগে, একই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ নিয়ে ঢাবি ক্যাম্পাস প্রদক্ষিণ করে তারা। এ সময় তাদের শিক্ষার্থীদের ওপর হামলা করে, ইন্টেরিম কী করে, চবিতে হামলা কেন, ইন্টেরিম জবাব চাই ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। 

গণেশ বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে নিজ হাতে মিষ্টি খাওয়ান। মিষ্টি বিতরণ করা তার কাজ নয়। আমাদের ভাইয়েরা যে মার খেলো এর দায়ভার তাকে নিতে হবে। 

তিনি অঅন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, হামলার দাগ শুকানোর আগেই প্রকৃত হামলাকারীদের গ্রেফতার করে বিচারের সম্মুখীন করুন। অন্যথায় আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

ডাকসুতে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, চবিতে আমাদের এক ছাত্রী বোন দেরিতে হলে প্রবেশ করায় দারোয়ান তার সাথে খারাপ ব্যবহার করেছে, তার গায়ে হাত তুলেছে। কোন বোনের গায়ে হাত তুললে ভাইয়ারা বসে থাকতে পারে না। চবির শিক্ষার্থীরাও বসে থাকেনি। তারা প্রতিবাদ জানাতে গেলে স্থানীয় সন্ত্রাসীরা তাদের ওপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনো মরে যায়নি। আমরা চবি শিক্ষার্থীদের পাশে আছি।অতি দ্রুত এই নৃশংস হামলার বিচার করতে হবে।

বিক্ষোভে ছাত্রদলের জিএস প্রার্থী তানভীর বারী হামিম বলেন, এদেশে শিক্ষার্থীরা আগেও মার খেতো, এত রক্তের ওপর দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরও মার খাচ্ছে। চবিতে মধ্যযুগীয় কায়দায় বর্বর হামলার নিন্দা জানাচ্ছি। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তরের আহবান জানান তিনি। 

ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, যে জনগণ হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়েছে, আপনাদের নামাতে তাদেরর বেশি সময় লাগবে না। তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করুন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  ঢাবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close