বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বগুড়ায় পিডিপির উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৮:৪২ পিএম আপডেট: ৩১.০৮.২০২৫ ৮:৪৮ PM
বগুড়ায় পিডিপির উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

বগুড়ায় পিডিপির উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

বগুড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা পোভারটি ডেভেলপমেন্ট প্রোজেক্টের (পিডিপি) উদ্যোগে প্রতি বছরের ন্যায় এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীসহ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। 

আজ রবিবার (৩১ আগস্ট) দুপুরে শহরে ঠনঠনিয়ায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট, উপহার ও শিক্ষাবৃত্তির নগদ টাকা তুলে দেয়া হয়।

পিডিপির নির্বাহী পরিচালক বজলুর রহমান বাপ্পির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া শহর সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম। 

এছাড়াও, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও ১২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এনামুল হক সুমন, দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি ও বগুড়া ইয়ূথ ফোরামের সভাপতি সঞ্জু রায় এবং বিশিষ্ট ব্যবসায়ী রেদওয়ান রাকিব। 

শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, যুগের সাথে তাল মিলিয়ে সকলকে বাস্তবমুখী শিক্ষা গ্রহণ করতে হবে। শুধুমাত্র জিপিএ-৫ কিংবা গোল্ডেন এ প্লাস পাওয়ার লড়াইয়ে না নেমে বুঝে শুনে জ্ঞান অর্জন করতে হবে। চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় ইতিমধ্যে পৃথিবীতে যখন রাজত্ব শুরু করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে নানা আধুনিক প্রযুক্তি তখন সেগুলোর সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে প্রস্তুত হতে হবে। পাশাপাশি শুধু নিজের জন্য না ভেবে সকলকে সমাজের জন্যেও ভালো কিছু করার ব্রত নিতে হবে। ঐক্যবদ্ধ অংশগ্রহণেই এগিয়ে যাবে এই বাংলাদেশ।

এ সময়, অতিথিরা বিগত সময়ে পিডিপির নানা ইতিবাচক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।


স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  বগুড়া   পিডিপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close