বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সূর্যসেন হলের দেয়ালে প্রার্থীদের পোস্টার
ডাকসুর আচরণবিধিকে বৃদ্ধাঙ্গুলি
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৮:৫২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনের আচরণবিধি অনুযায়ী ক্যাম্পাসের যেকোনো স্থাপনায় পোস্টার সাঁটানো নিষিদ্ধ। এ আচরণবিধিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সূর্য সেন হলের দেয়ালসহ হলের একাধিক স্থাপনায় পোস্টার সাঁটিয়েছে ছাত্রদল মনোনীত প্যানেলসহ একাধিক প্রার্থী।

গতকাল শনিবার (৩০ আগস্ট) বিকেলে সূর্য সেন হলে এ দৃশ্য দেখা যায়। 

সরেজমিনে দেখা যায়, সূর্য সেন হলের দোকানের বেড়া, দেয়াল, ডাস্টবিন ইত্যাদি নানা স্থাপনায় একাধিক প্রার্থীর ছবি সংবলিত পোস্টার সাঁটানো হয়েছে।

এর মধ্যে, ছাত্রদল মনোনীত প্যানেলের পোস্টারে সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী মনোয়ার হোসেন প্রান্ত, সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী লিয়ন মোল্যা, সহসাধারণ সম্পাদক (এজিএস) পদপ্রার্থী গালিবসহ প্যানেলের সকল প্রার্থীর ছবি এবং ব্যালট নাম্বার রয়েছে। 

একাধিক দেয়ালে উমামা ফাতেমার নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলে কেন্দ্রীয় এজিএস প্রার্থী জাহেদ আহমেদের পোস্টারও সাঁটানো হয়েছে।

সূর্য সেন হলের জিএস প্রার্থী রিয়াদ মালের ছবি সংবলিত পোস্টার দেখা যায় সবচেয়ে বেশি। রিয়াদ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) ঢাবি শাখার সাবেক নেতা। ডাকসুর তফসিল ঘোষণার পর তিনি পদত্যাগ করেন। এছাড়াও, স্বতন্ত্র সাহিত্য সম্পাদক পদপ্রার্থী রফিক উদ্দিন, সদস্য পদপ্রার্থী মো. শাকরামিনের ছবি সংবলিত পোস্টারও দেখা যায়। 

ডাকসুর আচরণবিধি অনুযায়ী প্রার্থীরা যে কোনো হ্যান্ডবিল, পোস্টার, লিফলেট বিলি করতে পারবেন। তবে ক্যাম্পাসের কোথাও এগুলো টানানো কিংবা প্রদর্শন করা যাবে না।

এ বিষয়ে জানতে চাইলে ভিপি প্রার্থী মনোয়ার হোসেন প্রান্ত পোস্টার লাগানোর বিষয়টি অস্বীকার করেন। 

তিনি বলেন, আমরা পোস্টার লাগাইনি। এবিষয়ে আমি কিছু জানি না। আমাদের প্রতিপক্ষ আমাদের ঘায়েল করতে লাগিয়ে থাকবে।

অভিযোগ দিবে কি না জানতে চাইলে তিনি বলেন, আজকে রাতে হলের রিটার্নিং কর্মকর্তাদের সাথে আলোচনা আছে। আমি তাদের সাথে আলোচনা করবো।

জিএস প্রার্থী রিয়াদ মাল বলেন, এ বিষয়ে আমার স্পষ্ট ধারণা ছিল না। আমি জানতাম যে বিশ্ববিদ্যালয়ের কোন দেয়ালে পোস্টার লাগানো যাবে না। দোকানের দেয়ালে লাগিয়েছি। আর আগে থেকেই অনেকের পোস্টার লাগানো ছিল।

তিনি তার পেস্টার সরিয়ে ফেলবেন বলে জানান।


স্বদেশ প্রতিদিন/এমএএম


আরও সংবাদ   বিষয়:  ডাকসু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close