প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৫:৫৭ পিএম

নাটোরের সদর উপজেলার নেপালদীঘি গ্রামে শনিবার রাতে নবীর আলী (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত নবীর রাজশাহীর জেলার বাঘা উপজেলার বাসিন্দা এবং ইসলাবাড়ী গ্রামে ঘরজামাই হিসেবে বসবাস করতেন।
স্থানীয়রা জানান, নবীর আলীর গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করে মাদ্রাসা মাঠে নিয়ে যান। পরে চোর সন্দেহে তাকে মারধর করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
সদর থানার ওসি মাহাবুব রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে কারা জড়িত তা তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের ছেলে শরিফুল ইসলাম অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেছেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ