ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ বার কাউন্সিলের কমপ্লেইন্ট অ্যান্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আব্দুল মতিন। রবিবার (৩১ আগস্ট) সকালে প্রেসক্লাবের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় অ্যাডভোকেট মতিন জানান, তিনি বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী। মনোনয়ন পেলে এবং জনগণের ভোটে নির্বাচিত হলে নবীনগরে শিক্ষা ও স্বাস্থ্য খাতে কাজ করবেন। তিনি বলেন, “শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে রাজনীতি করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের নীতি মেনে কাজ করি।”
মতিন আরও বলেন, আইনজীবী হিসেবে তার দীর্ঘ অভিজ্ঞতা ন্যায়বিচার, সুশাসন ও অধিকার আদায়ের গুরুত্ব শেখায়। তিনি চান এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নবীনগরের মানুষের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়ন নিশ্চিত করা এবং নবীনগরকে একটি স্যাটেলাইট শহর হিসেবে গড়ে তোলা।
সভায় উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফের সঞ্চালনায় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আবু কামাল খন্দকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আরজু, নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, জালাল উদ্দিন মনির, শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল এবং অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
স্বদেশ প্রতিদিন/ আরএফ