বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা জজ এর দায়িত্ব নিলেন মামুনুর রশিদ
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৪:৪৬ পিএম আপডেট: ৩১.০৮.২০২৫ ৪:৫৩ PM
মামুনুর রশিদ

মামুনুর রশিদ

কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ হিসাবে দায়িত্ব নিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মামুনুর রশিদ। আইন ও বিচার বিভাগের স্বাভাবিক নির্দেশনা অনুযায়ী বিদায়ী সিনিয়র জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদ তার কাছে দায়িত্ব অর্পন করেন।

গতকাল শনিবার (৩০ আগস্ট) কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের জেলা নাজির বেদারুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ হিসাবে দায়িত্ব নেওয়া বিচারক মামুনুর রশিদ বিজেএস (বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস) তৃতীয় ব্যাচের একজন মেধাবী সদস্য। তিনি ২০০৮ সালের ২২ মে মাসে একজন নবীন বিচারক হিসাবে রাজশাহী মেট্রোপলিটন বিচার বিভাগে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসাবে সরকারি চাকরিতে যোগ দিয়ে বিচারিক কর্মজীবন শুরু করেন। 

পরে শেরপুরের সিনিয়র সহকারী জজ, গোপালগঞ্জ ও নাটোরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (এসিজেএম), মাদারীপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) এবং সর্বশেষ ২০২৪ সালের নভেম্বরে কক্সবাজার বিচার বিভাগে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক পদে যোগ দিয়ে এখনো দায়িত্ব পালন করেছেন তিনি। 

বিচারক মামুনুর রশিদ সার্ভে এন্ড সেটেলমেন্ট ট্রেনিং কোর্সে অংশগ্রহণকারী বিসিএস (প্রশাসন), বিসিএস (পুলিশ) ও বিচারকদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন।

মামুনুর রশিদ কিশোরগঞ্জের নিকলীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নিকলী গোরচাঁদ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সরকারি তিতুমীর কলেজ থেকে এইচএসসি, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্সসহ এমএলএম কৃতিত্বের সাথে সম্পন্ন করেছেন। 

শিক্ষা জীবনের পর পর মামুনুর রশিদ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্টে (ব্লাস্ট) ট্রেইনি অফিসার, বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংক (সাবেক শিল্প ব্যাংক) এর সিনিয়র অফিসার, উত্তরা ইউনিভার্সিটির আইন বিভাগের লেকচারার ও কোর্স কোঅর্ডিনেটর হিসাবে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনের সব জায়গায়ই মামুনুর রশিদ তার সফলতার ছাপ রেখেছেন। 

সপ্তম শ্রেণিতে থাকতেই মামুনুর রশিদের কবিতা, গল্প, নাটক জাতীয় দৈনিক, স্থানীয় দৈনিক, ম্যাগাজিন, বেতারসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ ও প্রচারিত হতে থাকে। মামুনুর রশিদের লেখা গল্পের বই ‘নীলজল দিগন্ত’ চলতি বছর একুশের বই মেলায় প্রকাশিত হয়। 

এছাড়াও, বহুমুখী প্রতিভাসম্পন্ন এই বিচারক জাতীয় পর্যায়ের একজন দাবাড়ু। 

কক্সবাজারে নতুন জেলা ও দায়রা জজ নিয়োগ না দেওয়া পর্যন্ত বিচারক মামুনুর রশিদ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারকের পাশাপাশি কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ হিসাবে দায়িত্ব পালন করবেন বলে জেলা নাজির বেদারুল আলম জানিয়েছেন। এছাড়াও, আরো একাধিকবার তিনি কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজের দায়িত্ব পালন করেছেন। 

উল্লেখ্য, কক্সবাজারের ১৮তম সিনিয়র জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদকে গত ২৫ আগস্ট আইন ও বিচার বিভাগের বিচার শাখার এক প্রজ্ঞাপনে সিলেট মহানগর দায়রা জজ পদে পদায়ন করা হয়।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  কক্সবাজার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close