বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চবিতে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে জাবিতে মানববন্ধন
জাবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৪:৪১ পিএম আপডেট: ৩১.০৮.২০২৫ ৪:৪৮ PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। রোববার বিকাল সাড়ে ৩. ৩০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ডেইরি গেটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা প্রশাসনের নীরব ভূমিকার তীব্র নিন্দা জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেন।

ইংরেজি বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী মাজহারুল ইসলাম বলেন,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর যেভাবে নৃশংস হামলা চালানো হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাই।

মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আরিফুজ্জামান উজ্জ্বল বলেন,শিক্ষাঙ্গনে এ ধরনের হামলা অশান্তির জন্ম দেয়। বিশ্ববিদ্যালয় হলো মুক্তবুদ্ধির চর্চার জায়গা, এখানে কোনো ধরনের সহিংসতা আমরা মেনে নেব না। প্রশাসনের নিশ্চুপ ভূমিকা দুঃখজনক।

তুলনামূলক সাহিত্য ইনস্টিটিউটের শিক্ষার্থী আব্দুর রশিদ জিতু বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা আমাদের গভীরভাবে নাড়া দিয়েছে। প্রশাসন যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তবে দেশের প্রতিটি ক্যাম্পাসেই শিক্ষার্থীদের মধ্যে অনিরাপত্তার অনুভূতি ছড়িয়ে পড়বে।

মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। তারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ




আরও সংবাদ   বিষয়:  চবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close