বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
মাকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ছেলে-পুত্রবধূসহ আটক ৫
পাবনা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৩:৩১ পিএম আপডেট: ৩১.০৮.২০২৫ ৩:৫৯ PM
পাবনায় মাকে নির্যাতন, ছেলে-পুত্রবধূসহ আটক ৫

পাবনায় মাকে নির্যাতন, ছেলে-পুত্রবধূসহ আটক ৫

পাবনার সাঁথিয়া উপজেলায় গর্ভধারিণী মাকে মারধরের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। তাৎক্ষণিক ঘটনায় অভিযুক্ত ছেলে ও পুত্রবধূসহ ৫ জনকে আটক করেছে যৌথবাহিনী।

গতকাল শনিবার (৩০ আগস্ট) রাত ৮টার দিকে পাবনার সাঁথিয়া উপজেলার ‎হাপানিয়ায় রামচন্দ্রপুর গ্রামের নিজ বাড়ি থেকে অভিযুক্ত ছেলে ও পুত্রবধূসহ ৫ জনকে আটক করা হয়। 

মাকে মারধরে বৃদ্ধার মেয়ে আম্বিয়া খাতুন বাদী হয়ে রাতেই সাঁথিয়া থানায় ছয়জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন।

‎আটককৃতরা হলেন ছেলে নজরুল ইসলাম (৪০), পুত্রবধূ সোনালী খাতুন (৩৫), নজরুলের দুই শ্যালক মো. টিপু মিয়া (২৫), মো. মিনার হোসেন (৩০) এবং শ্যালিকা মুর্শিদা খাতুন (২৮)।

‎ভিডিওতে দেখা যায়, পুত্রবধূ সোনালী প্রথমে বৃদ্ধ শাশুড়ি কাঞ্চন খাতুনকে (৭৫) মাটিতে ফেলে মারপিট করছেন। দ্বিতীয় দফায় ছেলে নজরুল ইসলাম মাকে অনেকক্ষণ গলাটিপে ধরে। একপর্যায় ছেলে মাকে তুলে মাটিতে আঁছাড় মেরে ফেলে দিয়ে লাথি মেরে হত্যার চেষ্টা করেন। বৃদ্ধা মা চিৎকার করে কান্না করলেও ভিডিওতে কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি। 

সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না স্বদেশ প্রতিদিন কে জানান, ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়রা বাধা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর একটি দলও সেখানে উপস্থিত হয়। পরে সেনাবাহিনীর সহায়তায় অভিযুক্তদের আটক করা হয়।

সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান স্বদেশ প্রতিদিন কে জানান, বৃদ্ধ মাকে মারপিটের সামাজিক মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার উঠে। আর এ অভিযোগে ছেলে ও পুত্রবধূসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এবং বাকী একজন পলাতক রয়েছে তাকে আটকের চেষ্টা চলছে আশা করি দ্রুত গ্রেপ্তার করতে সক্ষম হব।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  পাবনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close