বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‎মীরসরাইয়ে একদিনের ব্যবধানে নারী ও শিশু ধর্ষণ, গ্রেপ্তার ২
মীরসরাই প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৩:১৩ পিএম
সিএনজি চালক আবদুল্লাহ

সিএনজি চালক আবদুল্লাহ

মীরসরাইয়ে একদিনের ব্যবধানে দুটি ধর্ষণের অভিযোগের খবর পাওয়া গেছে। দুটি ঘটনায় দুইজন গ্রেপ্তার হলেও এখনো পলাতক রয়েছে এক যুবক।

‎ঘটনা দুটি ঘটেছে উপজেলার ৬নং ইছাখালী ইউনিয়ন ও জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এলাকায়। এ বিষয়ে জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
গত শুক্রবার (২৯ আগস্ট) রাতে উপজেলার ইছাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকায় নয় বছরের এক মেয়ে শিশুকে ধর্ষনের অভিযোগে নিশান দাস নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছ। এই ঘটনায় শিশুটির বাবা মামলা দায়ের করেছেন।

‎অন্যদিকে, শনিবার (৩১ আগস্ট) দিবাগত রাতে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এলাকায় একটি মুঠোফোন অপারেটরের সিম বিক্রয়কর্মী এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে সিএনজি চালক আবদুল্লাহকে আটক করেছে পুলিশ। 

গ্রেপ্তার সিএনজি চালক ইছাখালী ইউনিয়নের চরশরৎ এলাকার বাসিন্দা। এ ঘটনায় আজিজ নামের একজন পলাতক রয়েছে। অভিযুক্ত আসামি দু’জন সম্পর্কে মামাতো ফুফাতো ভাই। পরে তাদের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগী তরুণী থানায় মামলা দায়ের করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম। 

তিনি বলেন, এক শিশুকে ধর্ষণ ও তরুণী ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। তরুণী ধর্ষণের ঘটনায় তাৎক্ষণিক পুলিশ একজনকে আটক করে৷ শিশু ধর্ষণের ঘটনাটি পরশুদিনের৷ থানায় মামলার প্রেক্ষিতে অভিযুক্ত নিশানকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আসামীদের আদালতে প্রেরণ করা হবে। ভিকটিমদের মেডিকেল পরীক্ষার জন্য মেডিকেলে পাঠানোর প্রক্রিয়া চলছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  মীরসরাই   ধর্ষণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close