বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      
বিদ্যুতের আলোয় আলোকিত হলো ‘মনুপাড়া’
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৩:৩৪ পিএম আপডেট: ৩১.০৮.২০২৫ ৪:৪৯ PM

কক্সবাজার পৌর শহরের নিকটবর্তী খুরুশকুলের ঐতিহ্যবাহী এলাকা ‘মনুপাড়া’ বিদ্যুতের আলোয় আলোকিত হলো। কেন্দ্রীয় মনুপাড়া সমাজ কমিটির উদ্যোগে “ঐক্যবদ্ধ সমাজের আলোকিত প্রয়াস” স্লোগানে আনুষ্ঠানিকভাবে আলোকসজ্জা কার্যক্রমের উদ্বোধন হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজ কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আজমল হুদা। প্রধান অতিথি ছিলেন সমাজ কমিটির সভাপতি নজরুল হুদা খোকন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. রিয়াজ উদ্দিন।

এছাড়া বক্তব্য রাখেন সহ-সভাপতি সিরাজুল হক ও কলিম উল্লাহ কলিম, সাংগঠনিক সম্পাদক রফিকুল আলম ও নুরুল কবির জীবন, উপদেষ্টা সৈয়দ আহমদ, মাহমুদুল হক, মাহবুবুল হক, খোরশেদ আলম, রাশেদুল হক, জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আলম কাজল, কোষাধ্যক্ষ তারেক রহমান টিপু, সহ- কোষাধ্যক্ষ হেলাল উদ্দিন ও প্রচার সম্পাদক সালাহ উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, আজকের এই দিনটি মনুপাড়া সমাজের জন্য স্মরণীয় মুহূর্ত। এটি শুধু একটি উন্নয়নমূলক উদ্যোগ নয়; মানুষের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও সৌন্দর্য নিশ্চিত করার পাশাপাশি ঐক্য, ভ্রাতৃত্ব ও কল্যাণের প্রতীক।

এলাকাবাসী এ মহৎ পদক্ষেপকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে সমাজ কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয় যে, রাত ১০টার পর মনুপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচে আড্ডা দেওয়া যাবে না।

অনুষ্ঠান শেষে দেশ ও সমাজের অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  মনুপাড়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close