শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নাগেশ্বরী ব্লাড ব্যাংকের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলনমেলা
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ২:৩৪ AM

নানা আয়োজনে কুড়িগ্রামের নাগেশ্বরীতে অনুষ্ঠিত হয়েছে নাগেশ্বরী ব্লাড ব্যাংকের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২৫।

শুক্রবার (২৯ আগস্ট) দিনব্যাপী উপজেলার পরিষদ অডিটরিয়ামে এ মিলনমেলায় অনুষ্ঠিত হয় মুক্ত আলোচনা, কুইজ প্রতিযোগিতা, সেরা সংগঠকদের সম্মাননা ক্রেস্ট প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, ব্লাড ব্যাংকের সদস্যসহ বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগেশ্বরী ব্লাড ব্যাংকের সভাপতি রাশেদ আহমেদ এবং সঞ্চালনায় ছিলেন সমন্বয় পরিবারের সমন্বয়ক হাফিজুর রহমান।

‍বক্তব্য রাখেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন, বিআরডিবি কর্মকর্তা গোলাম মোস্তফা, গণ মাধ্যমকর্মী হাফিজুর রহমান হৃদয় (এশিয়ান টেলিভিশন ও দৈনিক ভোরের দর্পণ), আব্দুস ছালাম (চ্যানেল এস), লতিফুর রহমান লিংকন (মাইটিভি ও দৈনিক খোলা কাগজ), নাগেশ্বরী ব্লাড ব্যাংকের উপদেষ্টা ডা. সাইদুল ইসলাম, প্রতিষ্ঠাতা পরিচালক মো. রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক লিটু মিয়া, ছিনাই মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিনিধি মো. আমিনুল ইসলাম, কুড়িগ্রাম মানবিক সোসাইটির সভাপতি হোসেন আলী প্রমুখ।

বক্তারা বলেন, ‘রক্তদান শুধু একটি মানবিক কাজ নয়, এটি সমাজ পরিবর্তনের একটি হাতিয়ার। এ ধরনের স্বেচ্ছাসেবী উদ্যোগ যুব সমাজকে ইতিবাচক পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  নাগেশ্বরী   ব্লাড ব্যাংক   স্বেচ্ছাসেবী সংগঠন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close