প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ২:০৮ AM

কাকরাইলে হামলার ঘটনায় আহত- গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সার্বিক খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
সেই সঙ্গে আহত নুরুল হকের সার্বিক খোঁজ নিতে তিনি তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে শুক্রবার (৩০ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
বেগম খালেদা জিয়া নুরুল হক নুরের প্রতি সহমর্মিতা জানিয়ে হামলার ঘটনায় মর্মাহত ও ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান।
এছাড়াও, নুরের যথাযথ ও সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান তিনি এবং তার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য প্রার্থনা করেন।
স্বদেশ প্রতিদিন/এমএম