বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাজবাড়ীতে কমিউনিস্ট পার্টির জেলা সম্মেলন অনুষ্ঠিত
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১:২০ AM

‘‘সমাজ বদলের লক্ষ্যে শোষণ-বৈষম্যবিরোধী বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করো” -এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা শাখার ১০ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) সকাল ১১টায় রাজবাড়ী উদীচী শিল্পী গোষ্ঠীর জেলা কার্যালয়ের সামনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড হাফিজুল ইসলাম। উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উদীচী কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সিপিবি রাজবাড়ী জেলা শাখার সভাপতি আব্দুস সামাদ মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড হাফিজুল ইসলাম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজবাড়ী জেলা সভাপতি কমরেড জ্যোতি শংকর ঝন্টু, ইউনাইটেড কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক শুশান্ত রায়, বাংলাদেশের জাসদ রাজবাড়ী জেলা সভাপতি স্বপন কুমার দাস, সিপিবির সাবেক জেলা সভাপতি আবুল কালাম, সাবেক সাধারণ সম্পাদক বাবন চক্রবর্তী, উদীচী শিল্পী গোষ্ঠীর জেলা সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ এবং নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকির শাহাদত হোসেন।

বক্তারা বলেন, দেশের বিদ্যমান বৈষম্যমূলক কাঠামো ভেঙে দিয়ে শ্রমিক-কৃষক-জনগণের মুক্তি এবং গণমানুষের রাষ্ট্র গঠনে বাম বিকল্পই একমাত্র পথ। এজন্য ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই বলে তারা মন্তব্য করেন।

আলোচনা সভা শেষে দুপুরে বিরতির পর শুরু হয় কাউন্সিল অধিবেশন। এতে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ার পাশাপাশি আগামীর কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  রাজবাড়ী   কমিউনিস্ট পার্টি   সিপিবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close