বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
টি-শার্ট পরিহিত সেই যুবক একজন পুলিশ কনস্টেবল: প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১:৩৩ AM আপডেট: ৩১.০৮.২০২৫ ১:৪২ এএম

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ দলটির নেতাকর্মীদের লাঠিপেটার ঘটনায় অভিযুক্ত মেরুন কালারের টি-শার্ট পরিহিত ওই ব্যক্তির পরিচয় জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছেন, গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় ভাইরাল ভিডিওতে দেখা যাওয়া মেরুন কালারের টি-শার্ট পরিহিত ব্যক্তি হলেন একজন পুলিশ কনস্টেবল।

শনিবার (৩০ আগস্ট) রাজধানী বেইলি রোডের আয়োজিত এক প্রেস ব্রিফিং তিনি এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, ‘রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত মেরুন কালারের টি-শার্ট পরিহিত ওই যুবক একজন পুলিশ কনস্টেবল। ঘটনার সময় তিনি ডিউটিতে ছিলেন।’

প্রসঙ্গত, এর আগে শুক্রবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর বিজয়নগর এলাকায় গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ করে। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদসহ কয়েকজন নেতাকর্মী আহত হন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই হামলার ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, সংঘর্ষের সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা চালতে দেখা যায় মেরুন কালারের টি-শার্ট পরিহিত ওই ব্যক্তিকে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  গণ অধকার পরিষদ   নুর   প্রেস সচিব  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close