বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাসর রাতে নববধূকে বন্ধুদের দিয়ে গণধর্ষণের অভিযোগ, স্বামীসহ আটক ৭
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১০:৩৯ পিএম আপডেট: ৩০.০৮.২০২৫ ১০:৫৭ PM

গাইবান্ধায় নিজের নববধূকে বন্ধুদের দিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের ওসমানের পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

ধর্ষণের ঘটনায় স্বামীসহ সাতজনকে আটক করেছে পুলিশ।

ওই গৃহবধূর স্বজনরা অভিযোগ করেছেন, গত বুধবার (২৭ আগস্ট) সাঘাটা উপজেলার ওসমানের পাড়া গ্রামের আশাদুল ইসলামের ছেলের সঙ্গে গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের এক মেয়ের পারিবারিক বিয়ে হয়। বিয়ের পর বৃহস্পতিবার রাতে নববধূকে স্বামীর বাড়িতে কৌশলে বেশ কয়েকটি বড়ি খাওয়ানো হয়। এরপর কয়েকজন মিলে স্বামীর সহায়তায় তাকে ধর্ষণ করে।

শুক্রবার দুপুর ২টার দিকে নববধূর পরিবার তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ধর্ষণের শিকার ওই নারীর পরিবারের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ দায়ের করার পর শনিবার তার স্বামীসহ ৭ জনকে পুলিশ আটক করে।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ফাহাদ আল আসাদ জানান, চিকিৎসা নিতে আসা নববধূর শরীরে ধর্ষণ ও আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, ঘটনা তদন্ত করা হচ্ছে। ধর্ষণের শিকার নারী অসুস্থ থাকায় বিস্তারিত জানা যাচ্ছে না।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  ধর্ষণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close