বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মায়ের হাতে দু’বছরের সন্তান খুন
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১০:৩২ পিএম

খাগড়াছড়ি পৌরসভার শান্তিনগর এলাকায় বালিশ চাপা দিয়ে দুই বছরের শিশু মোঃ তৌহিদুল আলমকে হত্যা করেছে তার মা। এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানা পুলিশ মাকে আটক করেছে।

শুক্রবার (৩০ আগস্ট ২০২৫) দিবাগত রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আব্দুল বাতেন মৃধা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মা সাবিনা ইয়াসমিনকে আটক করে থানায় নিয়ে যায়। নিহত শিশুর লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, নিহত শিশুর বাবা মো. মোস্তাফিজুর রহমান একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। চাকরির কারণে তিনি পরিবারসহ খাগড়াছড়ি পৌরসভার শান্তিনগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন। রাতের কোনো এক সময়ে শিশুর মা সাবিনা ইয়াসমিন ঘুমন্ত সন্তানকে বালিশ চাপা দিলে শিশুটি মারা যায়।

নিহত শিশুর বাবা মো. মোস্তাফিজুর রহমান জানান, গতকাল ওষুধ বিপণনের কাজে পানছড়িতে যান। রাত বেশিরভাগ সময় জেলা সদরে ফিরতে পারেননি। রাত তিনটার দিকে ফোন আসে, তার ছেলে খুন হয়েছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  খুন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close