শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১২ কোটি ৯ লাখ টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১০:০১ পিএম

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি দানবাক্সে এইবার পাওয়া গেছে ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা, যা ৪ মাস ১৮ দিনে জমা পড়েছে। এটি এ যাবতকালের সর্বোচ্চ দানের পরিমাণ, আগেরবারের তুলনায় প্রায় ২ কোটি ৯১ লাখ টাকা বেশি। এছাড়া দানবাক্সে বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও রূপাও পাওয়া গেছে।

দানবাক্স খোলার কাজের তত্ত্বাবধান করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ। শনিবার (৩০ আগস্ট) সকাল সোয়া ৭টার দিকে দানবাক্স খোলা হয় এবং সকাল ৯টার দিকে মসজিদের দ্বিতীয় তলায় টাকাগুলো মেঝেতে ফেলে গণনা শুরু হয়। প্রায় পাঁচ শতাধিক গণনাকারী এই কাজে অংশগ্রহণ করেন।

টাকা গণনার সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান এবং পুলিশ সুপার মো. হাছান চৌধুরী। চলতি বছরের এপ্রিলেও মসজিদ ১১টি দানবাক্স খুলে ৯ কোটি ১৭ লাখ টাকা পায়। সেই সময়ও স্বর্ণ, রূপা ও বৈদেশিক মুদ্রা পাওয়া যায়।

গণনায় অংশ নেয় পাগলা মসজিদ সংলগ্ন মাদ্রাসার ১২০ ছাত্র, আল-জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার ২২০ ছাত্র, ৪৫ জন মসজিদ স্টাফ, রূপালী ব্যাংকের ১০০ কর্মকর্তা এবং প্রায় অর্ধশত পুলিশ ও সেনা সদস্য। দানবাক্স খোলা থেকে ব্যাংকে টাকা পৌঁছে দেওয়ার পুরো প্রক্রিয়ায় নিরাপত্তা নিশ্চিত করেন পুলিশ ও সেনা।

মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছেন, দানবাক্সের টাকায় দূরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তি ও মসজিদ-মাদ্রাসার সহায়তা প্রদান করা হয়। এছাড়া একটি ১০ তলা বিশিষ্ট ইসলামি কমপ্লেক্স গড়ে তোলা হবে, যেখানে অনাথদের শিক্ষা, ধর্মীয় শিক্ষা, পাঠাগার, ক্যাফেটেরিয়া ও আইটি সেকশন থাকবে।

বর্তমানে মসজিদের একাউন্টে ৯০ কোটি ৬৪ লাখ টাকা জমা আছে। কমপ্লেক্স নির্মাণের জন্য ১২টি প্রতিষ্ঠান নকশা জমা দিয়েছে, যার মধ্যে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দল একটি প্রতিষ্ঠানকে নির্বাচিত করেছে। জেলা প্রশাসন ও মসজিদ কমিটি দ্রুত কার্যাদেশ দিয়ে নির্মাণ কাজ শুরু করবে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  পাগলা   মসজিদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close