শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘ভারসাম্যপূর্ণ সরকার গঠনে পিআর পদ্ধতির বিকল্প নেই’
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৯:৫৭ পিএম আপডেট: ৩০.০৮.২০২৫ ১০:২৪ PM
নগরীতে রাস্তাঘাট, বিদ্যুৎ ও স্বাস্থ্যসেবার ঘাটতি মানুষের ভোগান্তি বাড়িয়ে দিয়েছে

নগরীতে রাস্তাঘাট, বিদ্যুৎ ও স্বাস্থ্যসেবার ঘাটতি মানুষের ভোগান্তি বাড়িয়ে দিয়েছে

ভারসাম্যপূর্ণ ও স্থিতিশীল সরকার গঠনে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

আজ শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

হেলাল বলেন, “পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সকল জনগণের মতামতের প্রতিফলন ঘটবে। এতে করে এককভাবে কোনো সরকার স্বৈরাচার হয়ে উঠতে পারবে না। অংশগ্রহণমূলক সরকার গঠনই আজ সময়ের দাবি।”

তিনি আরো বলেন, “দেশে এখনো সাংবাদিকবান্ধব আইন হয়নি, যার কারণে সত্য তুলে ধরায় অনেক সাংবাদিক ভুক্তভোগী হয়েছেন।”

বরিশালের স্বাস্থ্যসেবার ভঙ্গুর চিত্র ও অবকাঠামোগত দুরবস্থা তুলে ধরে তিনি বলেন, “একমাত্র মেডিকেল কলেজটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। নগরীতে রাস্তাঘাট, বিদ্যুৎ ও স্বাস্থ্যসেবার ঘাটতি মানুষের ভোগান্তি বাড়িয়ে দিয়েছে।”

মাওয়া থেকে বরিশাল মহাসড়ক দ্রুত চার লেনে উন্নীত করার দাবি জানিয়ে তিনি বলেন, “পদ্মা সেতু নির্মাণে অবদানকারীদের ধন্যবাদ জানাতে হবে, তবে একইসাথে সেতু ঘিরে লুটপাটকারীদেরও বিচারের আওতায় আনতে হবে।”

জুলাই ঘোষণার আইনি ভিত্তি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে হেলাল বলেন, “জামায়াত ক্ষমতায় গেলে ন্যায়ের শাসন প্রতিষ্ঠাই হবে মূল লক্ষ্য। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করাই আমাদের অঙ্গীকার।”

‘মানুষ কেন জামায়াতকে ভোট দেবে?’ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এই উপমহাদেশের রাজনীতিতে পরিবর্তনের ধারাবাহিকতায় জনগণ আগামী নির্বাচনে জামায়াতকেই বেছে নেবে। কারণ জামায়াত এখন গণমানুষের আস্থার প্রতীক।”

সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, “দোষীদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে।”

সভায় বরিশাল জেলা জামায়াতের আমির ও বরিশাল ৪ আসনের সম্ভাব্য প্রার্থী মাওলানা আবদুল জব্বার বলেন, “দীর্ঘদিন ধরে রাজনৈতিক সীমাবদ্ধতার কারণে যেমন নেতারা স্বাধীনভাবে কথা বলতে পারেননি, তেমনি সাংবাদিকরাও সব সত্য প্রকাশ করতে পারেননি। তাই একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এখন জরুরি।”

মহানগর জামায়াতের আমির ও বরিশাল ৩ আসনের সম্ভাব্য প্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন বাবর বলেন, “জুলাই অভ্যুত্থানের আগে ও পরবর্তী পরিস্থিতি বিবেচনায় গণমানুষ এখন জামায়াতকে আস্থার জায়গায় রেখেছে।”

সভায় আরো বক্তব্য রাখেন বরিশাল ১ আসনের সম্ভাব্য প্রার্থী মাওলানা কামরুল ইসলাম খান, বরিশাল ২ আসনের প্রার্থী মাস্টার আ. মান্নান, মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল ও সেক্রেটারি মাওলানা মতিউর রহমান।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সাংবাদিক অরূপ তালুকদার, নাছিম উল আলম, অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, মেহেরুন্নেছা বাবুল, কাজী মিরাজ মাহমুদ ও এসএম জাকির হোসেন।

এদিন প্রায় অর্ধশতাধিক সাংবাদিকের উপস্থিতিতে আয়োজিত এ মতবিনিময় সভায় সমাপনী বক্তব্য দেন বরিশাল প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক মো. মামুন-অর-রশিদ। সঞ্চালনায় ছিলেন সাংবাদিক শাহে আলম ও এম মোফাজ্জেল।


স্বদেশ প্রতিদিন/আইএমএস/এসএম


আরও সংবাদ   বিষয়:  সরকার   পিআর   জামায়াত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close