মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অভিযোজন অর্থায়ন তিনগুণের দাবিতে সরব বাংলাদেশ      ● ৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে যোগ দিল বাংলাদেশ      ● ইসরায়েলি কারাগারে কোরআনের হাফেজা হলেন ফিলিস্তিনি তরুণী      ● ই-ক্লাবের প্রেসিডেন্ট আব্দুল্লাহ সাফি, সেক্রেটারি রাবেয়া খাতুন লাকি      ● ফতুল্লায় মাদরাসায় আগুন, ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি গঠন      ● ৫১ জেলা স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়ন করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান      ● পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই দেশের আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চট্টগ্রামে তেলের গুদামে আগুন      ● গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● সরকারি দপ্তরে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে ৩ মেয়াদি পরিকল্পনা      ● শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে : জয়সওয়াল      
অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন সুনামগঞ্জে
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৯:১৭ পিএম
 অপপ্রচারের নিন্দা জানান তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুস সামাদ মুন্সি।

অপপ্রচারের নিন্দা জানান তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুস সামাদ মুন্সি।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ইউনিয়ন বিএনপির সম্মেলনকে সামনে রেখে সংবাদ সম্মেলনের মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা আব্দুস সামাদ মুন্সি। 

আজ শনিবার (৩০ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে অপপ্রচারের নিন্দা জানান তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুস সামাদ মুন্সি। এ সময় উপস্থিত ছিলেন, যুবদল নেতা আনোয়ার হোসেন ও নজির হোসেন।

তিনি বলেন, “প্রতিদ্বন্দ্বী গ্রুপের দুইজন নেতা শামসুল হক ও কামাল হোসেন তাকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা চালাচ্ছেন।দলের কর্মীরা আমাকে চায় বলে আমি সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছি। সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতার মধ্যদিয়ে নেতৃত্ব বেরিয়ে আসবে এটা আমরা প্রত্যাশা করি। কিন্তু ব্যক্তিগত অপপ্রচার কাম্য নয়।”

তিনি আরো বলেন, “আমার বিরুদ্ধে বাড়ি-গাড়িসহ অঢেল সম্পত্তি করার যে অভিযোগ এনেছেন, সেটি ভিত্তিহীন। আমি একজন ব্যবসায়ী।একজন  আমদানীকারক। আমার আয়ের প্রতিটি টাকা আয়কর রিটার্নে লিপিবদ্ধ আছে। এর বাইরে আয় বর্হিভুত আমার কোনো সম্পত্তি নাই। আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন প্রচারের নিন্দা জানাই।”

তিনি জানান, তিনি আওয়ামী লীগ আমলে নানা ভাবে নির্যাতিত ছিলেন। তার দাবি, অপপ্রচারে লিপ্ত ওই দুই নেতা বিগত সময়ে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে চলেছেন। সুযোগ-সুবিধা নিয়েছেন। বিভিন্ন পর্যায়ের নির্বাচনে আওয়ামী লীগের হয়ে প্রচার-প্রচারণা করেছেন। আওয়ামী লীগ নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। ১৫ আগস্ট শেখ মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  সুনামগঞ্জ   অপপ্রচার   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close