প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৯:০৭ পিএম

এসময় মাদারীপুর জেলার জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় আসে, তবে জুলাই আন্দোলনে নিহত ও আহত প্রত্যেক অসহায় পরিবারের পাশে থাকবে এবং তাদের সর্বোচ্চ মর্যাদা দেয়া হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর ৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. আনিসুর রহমান তালুকদার খোকন।
আজ শনিবার (৩০ আগস্ট) দুপুরে মাদারীপুরের ডাসার উপজেলা বিএনপির আয়োজনে জুলাই আন্দোলনে নিহত শহীদদের স্মরণে ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় মাদারীপুর জেলার জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি মো. আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।