বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
খাগড়াছড়িতে চিকিৎসা সেবা পেল দূর্গম এলাকায় থাকা দরিদ্র পাঁচ শতাধিক মানুষ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৯:০৩ পিএম

পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা ও স্থানীয় জনগণের উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শনিবার (৩০ আগস্ট ২০২৫) পানছড়ির ছোট তারাবনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত মেডিক্যাল ক্যাম্প-এ পাঁচ শতাধিক দরিদ্র মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়েছেন।

মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয় খাগড়াছড়ি সদর জোন এবং ৫ ফিল্ড অ্যাম্বুলেন্স এর সহযোগিতায়। ছোট তারাবনছড়া ও আশেপাশের এলাকার পাহাড়ী জনগোষ্ঠীসহ বিভিন্ন সম্প্রদায়ের সাধারণ মানুষ ক্যাম্পে উপস্থিত হয়ে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।

ক্যাম্পে সেবা প্রদান করেন খাগড়াছড়ি এমডিএস-এর মেজর মোহাম্মদ মোজাম্মেল হোসেন খান, মেজর তুফা তুনাজ্জিনা ইসলাম, জোন আরএমও ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ এবং ক্যাপ্টেন তাসমিয়া শফিক। এছাড়া, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জোনের সেনা সদস্যরা।

খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ খাদেমুল ইসলাম পিএসসি বলেন, “চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। পার্বত্য চট্টগ্রামে সাধারণ মানুষের চিকিৎসা সেবা প্রদানে আমরা নিয়মিত মেডিকেল ক্যাম্প পরিচালনা করি এবং ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে।”

মেডিক্যাল ক্যাম্পে উপস্থিত স্থানীয় জনগণও সেনাবাহিনীর উদ্যোগকে প্রশংসা করেছেন। তারা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং দরিদ্র জনগণ চিকিৎসা সুবিধা পাবে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  খাগড়াছড়ি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close