বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিশ্বের অষ্টম সর্বোচ্চ পর্বত অভিযানে যাচ্ছেন বাবর আলী ও তানভীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৮:০০ পিএম আপডেট: ৩০.০৮.২০২৫ ৮:২১ PM

বিশ্বের অষ্টম সর্বোচ্চ পর্বত মানাসলু (উচ্চতা ২৬,৭৮১ ফুট) অভিযানে যাচ্ছেন বাংলাদেশের দুই পর্বতারোহী ডা. বাবর আলী ও তানভীর আহমেদ। আগামী ৫ সেপ্টেম্বর তারা দেশ ছাড়বেন।

শনিবার (৩০ আগস্ট) সকালে ঢাকার হাজারীবাগে ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত জানানো হয়। এ সময় দুই পর্বতারোহীর হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশের জাতীয় পতাকা।

অভিযানের ব্যবস্থাপক ও ভার্টিক্যাল ড্রিমার্স ক্লাবের সভাপতি ফরহান জামান জানান, পুরো অভিযানে সময় লাগবে প্রায় এক মাস। আবহাওয়া অনুকূলে থাকলে সেপ্টেম্বরের তৃতীয় কিংবা শেষ সপ্তাহে মানাসলুর চূড়ায় ওঠা সম্ভব হতে পারে। নেপালের স্নোয়ি হরাইজন ট্রেক্স অ্যান্ড এক্সপিডিশন অপারেটর হিসেবে অভিযানে সহায়তা করবে।

বাবর আলীর জন্য এটি হবে চতুর্থ ‘আট-হাজারি’ (৮,০০০ মিটার উচ্চতার বেশি) পর্বত অভিযান। তিনি ইতোমধ্যে এভারেস্ট, লোৎসে ও অন্নপূর্ণা–১ জয় করেছেন। 

বাবর বলেন, “এভারেস্ট–লোৎসে আরোহণের পর থেকেই বিশ্বের ১৪টি আট হাজার মিটারের পর্বত জয়ের স্বপ্ন দেখছি। তিনটিতে উঠেছি, মানাসলু হবে আমার চতুর্থ। এবার তানভীর ভাইকে সহঅভিযাত্রী হিসেবে পেয়ে আত্মবিশ্বাস আরও বেড়ে গেছে।”

তানভীর আহমেদের জন্য এটি প্রথম আট হাজার মিটারি পর্বত অভিযান। ২০২৪ সালের নভেম্বরে তিনি হিমালয়ের ম্যাটারহর্ন খ্যাত আমা দাবলাম (৬,৮১২ মিটার) আরোহণ করেন। 

তিনি বলেন, “প্রতিটি পর্বতারোহীর স্বপ্ন থাকে দেশের পতাকা উঁচুতে তোলা। আমি প্রস্তুত মানাসলুর চূড়ায় দাঁড়িয়ে লাল-সবুজ পতাকা হাতে নেওয়ার জন্য।”

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন অভিযানের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ‘সামুদা’র চিফ বিজনেস অফিসার বিকাশ কান্তি দাস এবং ‘গিগাবাইট বাংলাদেশ’-এর কান্ট্রি ম্যানেজার আনাস খান। এছাড়াও পৃষ্ঠপোষক হিসেবে অভিযানের পাশে আছে ভিজুয়াল নিটওয়ারস লিমিটেড, সিনো ভেস্ট, সিয়েরা রোমিও ইন্টারন্যাশনাল এবং চন্দ্রবিন্দু প্রকাশন।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  মানাসলু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close