প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৫:২২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঙ্গরা ৬ ও ৭ নং ওয়ার্ড শাখার উদ্যোগে ২০২৫ সালে এসএসসি পরিক্ষায় ভালো ফলাফলকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) দুপুরে বাঙ্গরা এম এবাদুল করিম উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এই সংবর্ধনা প্রদান করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী জিনদপুর ইউনিয়ন শাখার সভাপতি ডা. আবুল খায়েরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসন থেকে আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাড. আব্দুল বাতেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নবীনগর উপজেলা শাখার আমীর মোখলেছুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নবীনগর উপজেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়া, বাঙ্গরা ৭ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, ৬নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আবু হানিফ, ডাঃ সোহেল, মোঃ বিল্লাল, আমজাদ হোসেন, জামায়াত নেতা গোলাম মোস্তফা, সাবেক ছাত্রশিবির নেতা মনির হোসেন ও উমর ফারুকসহ অন্যান্যরা।
আলোচনা শেষে বাঙ্গরা এম এবাদুল করিম উচ্চ বিদ্যালয় ও বাঙ্গরা বাইতুল আজিজ দাখিল মাদ্রাসা থেকে ২০২৫ সালের অনুষ্ঠিত এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ ও জিপিএ-৪ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।
স্বদেশ প্রতিদিন/কেআইকে/শাহো