বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাগেরহাটের কচুয়ায় গলায় ধুতি পেঁচিয়ে আত্মহত্যা
ইসরাত জাহান, বাগেরহাট
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৫:২৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল মসনি গ্রামে এক নারী গলায় ধুতি পেঁচিয়ে আমগাছের ডালে আত্মহত্যা করেছেন। 

আজ শনিবার (৩০ আগস্ট) সকালে বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে ওই নারীর লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পপি রানী দাস (২৮) মসনী গ্রামের কৃষ্ণ চন্দ্র দাসের স্ত্রী। 

এলাকাবাসী জানায়, মসনী গ্রামের কৃষ্ণ দাসের স্ত্রী পপি দাস শুক্রবার বিকেলে বাড়ির পিছনে বাগানের একটি আমগাছের ডালের সাথে গলায় ধুতি বেধে ঝুলে পড়ে। দেখতে তার স্বামী তাকে পেয়ে দ্রুত গাছ থেকে নামিয়ে পার্শ্ববর্তী বাধাল বাজারের একটি ক্লিনিকে নিয়ে যায়। ওখানের চিকিৎসক পপিকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কচুয়া থানা পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরিসহ ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। 

কচুয়া থানার এসআই মাহামুদুল হাসান বলেন, “লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন রেই। স্থানীয়রা ও তার স্বামী বলছে পপি রানী বেশ কিছুদিন যাবৎ মানসিক ভারসাম্য হারিয়ে হতাশাগ্রস্থ অবস্থায় চলছিলেন। তারপরও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এ ঘটনায় কচুয়া থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  বাগেরহাট   কচুয়া   আত্মহত্যা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close