বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাঁচ বছরে নিখোঁজ মানুষের সংখ্যা ৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে: রেড ক্রস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১১:০০ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পাঁচ বছরে নিখোঁজ ব্যক্তির সংখ্যা প্রায় ৭০ শতাংশ বেড়ে আড়াই লাখের বেশি হয়েছে।

গতকাল শুক্রবার (৩০ আগস্ট) রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি (আইসিআরসি) এ তথ্য জানিয়েছে।

আইসিআরসি মহাপরিচালক পিয়েরে ক্রাহেনবুল বলেন, ক্রমবর্ধমান সংঘাত, গণ অভিবাসন এবং যুদ্ধের নিয়মের প্রতি সম্মানহ্রাসের কারণে এই বৃদ্ধি ঘটছে। সুদান থেকে ইউক্রেন, সিরিয়া থেকে কলম্বিয়া, প্রতি জায়গায় নিখোঁজ মানুষের সংখ্যা বেড়েছে।

২০২৪ সালের শেষের দিকে আইসিআরসির ফ্যামিলি লিংকস নেটওয়ার্কে প্রায় ২ লাখ ৮৪ হাজার ৪০০ জনকে নিখোঁজ হিসেবে নিবন্ধিত করা হয়, যা ২০১৯ সালের তুলনায় ৬৮ শতাংশ বেশি। 

তবে ক্রাহেনবুল বলেছেন, এটি কেবল একটি সংখ্যা, প্রতিটি নিখোঁজ মানুষের পেছনে আছে একজন মা, বাবা, সন্তান বা ভাইবোন।

তিনি বলেন, বিচ্ছেদ রোধ, আটক ব্যক্তির সুরক্ষা এবং মৃতদের যথাযথ পরিচালনার মাধ্যমে পরিবারগুলোকে দীর্ঘমেয়াদি যন্ত্রণা থেকে মুক্ত করা সম্ভব। আইসিআরসি জোর দিয়ে বলেছে, সশস্ত্র সংঘাতে জড়িত রাষ্ট্র ও পক্ষগুলোর দায়িত্ব হলো নিখোঁজ রোধ করা, নিখোঁজ ব্যক্তিদের চিহ্নিত করা এবং পরিবারকে সহায়তা দেওয়া। আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুসরণ করলে নিখোঁজ হওয়ার ঝুঁকি কমানো সম্ভব।


স্বদেশ প্রতিদিন/এমএএম





আরও সংবাদ   বিষয়:  রেড ক্রস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close