বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
আল নাসরের জয়ে নতুন ইতিহাস গড়লেন রোনালদো
খেলা ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১০:৫৩ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সৌদি প্রো লিগে নিজেদের প্রথম ম্যাচে ৫–০ গোলের বড় জয় পেয়েছে আল নাসর। শুক্রবার রাতে আল তাউওনের মাঠে স্বাগতিকদের বিপক্ষে এই উড়ন্ত জয় নেন তারা।

ম্যাচটি স্মরণীয় হয়েছে পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্সের জন্য। প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করেছেন তিনি। দলের অন্য গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো এবং কিংসলে কোম্যান।

রোনালদো এই ম্যাচে অনন্য কীর্তি গড়েছেন—ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে টানা ২৪ মৌসুমে গোল করার অর্জন। রোনালদোর মোট গোলসংখ্যা এখন ৯৪০, অর্থাৎ এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে এখন আরও ৬০ গোল প্রয়োজন। বয়স ৪০ পেরোনোর পর ৪০ গোল করেছেন তিনি। ট্রান্সফারমার্কেটের হিসাব অনুযায়ী, পেনাল্টি থেকে এ পর্যন্ত তাঁর গোল সংখ্যা ১৭৬।

ফেলিক্সের হ্যাটট্রিকও নজর কাড়ে—খেলার শুরুতে সাত মিনিটে প্রথম গোল, এরপর ৬৭ ও ৮৭ মিনিটে দ্বিতীয় ও তৃতীয় গোল। এ সময় এক মিনিট ব্যবধানে গোল করেন রোনালদো ও কোম্যান।

আল নাসর পরের ম্যাচ খেলবে ১৪ সেপ্টেম্বর রাতে, প্রতিপক্ষ আল খোলুদ।


স্বদেশ প্রতিদিন/এমএএম





আরও সংবাদ   বিষয়:  আল নাসর   রোনালদো  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close